জীবনের রেলগাড়ীটা ইষ্টিশন থেকে ইষ্টিশনে ঘুরে বেড়ায়,একটা দীর্ঘ ভ্রমনে আমরা সবাই সহযাত্রী,আশেপাশের অচেনা মানুষগুলো আস্তে আস্তে চেনা হয়ে ওঠে,কেউ কেউ আপন হয়ে যায়,চলার পথে ভাগাভাগি করে নেয় কিছু অনুভূতি,সুখ-দুঃখ আর উপচে পড়া হাসি।সময়ের সাথে সাথে দুরত্ব কমে আসে..................।একসময় হুইসেল বেজে ওঠে.................চারিদিকে ব্যাস্ততা বেড়ে যায়,হুল্লোড়,চেঁচামেচি....................পরিচিত মানুষগুলো তাদের ষ্টেশনে নেমে যায়............।.নতুন মুখগুলো তাদের জায়গা করে নেয়.....মানুষ উঠে,মানুষ নামে..................।আবার হুইসেল,আবার যাত্রা.....পিছনে ষ্টেশনে ফেলে আসা মুখগুলো আরো পিছনে যেতে যেতে একসময় ফেলে আসা পথের বাঁকে হারিয়ে যায়,দূরে বিন্দুতে মিলিয়ে যায়.......................চেনা মুখগুলো আস্তে আস্তে অচেনা হয়ে ওঠে........দ্রুত পিছনে ছুটতে থাকে গাছের সারি,আকাশ,নদী,দূরের পাহাড়.................জানালায় বসে ধূলো মাখা ধূসর স্মৃতি ভেঙে কাকে যেন খুঁজে বেড়াই অসীম শূন্যতা নিয়ে.....জীবনের কোন ইষ্টিশনে তাকে ফেলে এসেছি,খুঁজে বেড়াই
টুকরা গদ্য-১-নিরুদ্দেশ যাত্রা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।