আপনি কি জানেন, ভালোবেসে আমরা আমাদের প্রিয়াদের স্বজনী- প্রেয়সী বলে বলে গলা শুকিয়ে ফেলি, হাজারো গান গাই প্রিয়ার নাম ধরে, অথচ সময়ের ব্যবধানে তাকেই শয়তানী পাষাণী বলে ধিক্কার দিই! কিন্তু কেন? যার জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকতাম, তাকেই প্রতারক বলে গালি দিতে আমাদের লজ্জা হয়না! আমাদের গানের ভূবনের অধিকাংশ গানই কিন্তু আমাদের প্রেয়সীদের গালি মাখানো! হায় আমাদের প্রেম।
অনেকেই বলে, আর যা-ই করোনা কেন প্রেম করোনা বাপু! ওর কাছে প্রেম যেন নরকের অগি্নকুন্ড, কিন্তু এককালে তিনিই ছিলেন পাগল প্রেমিক! এরা এখন হয় শরমভুলে গরম জল গিলে না হয় অধিক ধূমপায়ী, ওদের নীতি কথা শুনে শুনে কানে জ্বালা ধরে আর প্রেমের তরে প্রাণ বিসর্জন দিতে সাধ জাগে!
প্রেমের কি অর্থ মূল্য আছে? লোকে যে কেন বলে বেড়ায় ভালোবাসা আর অভাব একে অন্যের
ব্যস্তানুপাতিক, আমারও তা-ই মনে হয়। মানে অভাব দরজায় এলে ভালোবাসা জানালা দিয়ে পালায়, আবার বখাটে প্রেমিক প্রেমিকারা অর্থ কড়ি জমা করে অবিভাবকের লাঠি ঠেঙ্গিয়ে পালিয়ে ইয়ে করে, যারা পারেনা কিংবা ধরা পড়ে, তাদের প্রেমের শ্রাদ্ধ হয়!
প্রেমে পড়লে নাকি মানুষ পঁচে যায়! একারনেই নাকি প্রেমের মরা জলে ভাসে! প্রেমের মরা নাকি পঁচা ডিমের মত, তাই জলে ভেসে থাকে! প্রেমে পড়লে হয় সুখ সাগরে না হয় শোক সাগরে পতিত হবে, প্রেমে পড়ার আগে আরো একবার ভাবুন।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



