somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হে মানব সম্প্রদায় একটু শোন!!

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হে মানব সম্প্রদায় একটু শোন,

আমি আল-কুরআন বলছি।
আমার বাড়ী লাওহে মাহফুজে।
আমি কেন এসেছি জানো?
আমি এসেছি সমস্ত মানব জাতীকে পথ দেখাতে।
হও তুমি হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান কিংবা মুসলিম।
কোন পথ জানো?
সেটা হচ্ছে মাত্র দুটি পথ!
এর বাহিরে আর কোন পথ নেই।
তার একটি পথ ধরলে সামনে যা পাবে তা হচ্ছে উত্তপ্ত আগুন!
আর দ্বিতীয় পথটি ধরলে সামনে পাবে ফুলে-ফলে ভরা সবুজ উদ্যান।
এখন বল তুমি কোন পথটি ধরবে?

হে মানব সম্প্রদায় মনযোগ দিয়ে শোন,
অবশ্যই অবশ্যই তোমরা সবাই ক্ষতিগ্রস্ত।
তবে তারা ব্যতীত যারা এক এবং
অদ্বিতীয় সৃষ্টিকর্তায় বিশ্বাস স্থাপন করে,
আর সৎকর্ম করে।
আর মানুষকে উপদেশ দেয় সত্য-ন্যায় এবং ধৈর্য্য ধারনের।

হে মানব সম্প্রদায়,
আমার সতর্কবানী সেদিন প্রমাণিত হবে,
যেদিন আসবে প্রতিক্ষিত সেই হাশর দিবস।
যেদিন কেউ কাউকে চিনবেনা,
শুধু নিজকে নিয়েই পেরেশান থাকবে সবাই।
শুরু হয়ে যাবে দুনিয়ার সকল কৃতকর্মের হিসাব!!
তুমি আফসোস করবে আর বলবে,
হায়রে! এইতো! ঐ দূরেই দেখা যায় সেই জাহান্নাম!
দুনিয়ায় যাকে আমরা মিথ্যা ভেবেছিলাম!!
যে কুরআনকে আমরা গিলাফ বন্দী করে রেখেছিলাম!!
জীবনে একটিবারও পড়ে দেখিনি, কি ছিল তার সতর্কবানী?

অমুসলিমরাও সেদিন বলবে হায়হায়!!
আমরাতো ভেবেছিলাম এ কুরআন কেবল মুসলমানদের জন্য!
কি করলাম দুনিয়ায়?
কতো নোবেল পড়লাম! কতো কি পড়ে সময় নষ্ট করলাম!
একটি বারও কেন কুরআন পড়ে দেখলামনা!
কুরআনতো নিজেই বলেছিলো,
সে এসেছিল সমগ্র মানবসম্প্রদায়কে পথ দেখাতে!
হায়হায় কি হবে অাজ??
হাশরের দিনে আফসোস করতে করতে,
অপরাধীরা নিজ হাত কামড়াবে আর বিলাপ করবে!
অদূরে জাহান্নাম গর্জনে গর্জনে ফেটে পড়বে!!
সে জাহান্নামের জ্বালানী হবে কেবল মানুষ ও পাথর!!
হাশর ময়দানে আড়াই হাত মাথার উপরে থাকবে উত্তপ্ত সূর্য!
সেদিন রাজা-বাদশা কেউই রেহাই পাবেনা।
প্রাপ্ত ক্ষমতাকে কে কিভাবে ব্যবহার করেছে?
কোটি কোটি বছর পেরিয়ে যাবে হিসাব দিতে দিতে!

হে মানুষ,
হাশর দিবস নিয়ে তুমি সন্দেহে ডুবে আছো?
সত্য-মিথ্যার মধ্যখানে তোমার অবস্থান?
নাকি কেবল মিথ্যে ভেবেই নিশ্চিন্ত হয়ে আছো?
হে মানুষ, এটা অবশ্যই সত্য!! বিন্দুমাত্রও সন্দেহ নেই...।
তুমি আগ্নেয়গীরি দেখেছো?
এটাই জাহান্নামের স্যাম্পল!!
এখনো বিশ্বাস হয়নি?
পরকাল মিথ্যা মনে হয়?
তোমাকে শেষবার বলছি,
কুরআনের সতর্কতা অনুসারে,
যদি পরকাল সত্যিই সত্য হয়ে যায়???
তখন কি হবে বলো???
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

×