somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংবর্ধনায় আসবেন শাহরুখ খান! শিশিরের বন্ধনে সাকিব

১৫ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বর্তমান বিশ্বের সেরা অলরাউন্ডার ও বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আর হাসান ক্রিকেটের বাইরে নতুন জীবনের সূচনা অবশেষে করেই ফেললেন।

একেবারেই পারিবারিকভাবে করা আয়োজনের ভেতর দিয়ে গত বুধবার রাতে যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিয়ে হয়েছে সাকিবের। বিয়ের সম্বর্ধনা অনুষ্ঠান হবে মার্চে; সেই অনুষ্ঠানের সম্ভাব্য চিত্র নিয়েই আমাদের আয়োজন—
স্পোর্টস রিপোর্টার

বিয়ের আগে; মিরপুর স্টেডিয়ামে

০০০

বিয়ের আসরে আসছেন 'বর' সাকিব আল হাসান

০০০

বিয়েতে একমাত্র ক্রিকেট তারকা, বন্ধু তামিম ইকবালের সঙ্গে

০০০

এখন দু জন দু জনা; সাকিব আর শিশির

স্পিনার মাত্রেই ব্যাটসম্যানের চেয়ে বেশি ভয় পান শিশিরকে। শিশিরে ভেজা বল গ্রিপ করাটা স্পিনারদের দুঃস্বপ্নের মতো। কিন্তু সাকিব আল হাসান সবসময়ই ব্যতিক্রম। তাই 'শিশির'কে ভয় পেলেন না। উল্টো শিশিরকে জীবনসঙ্গিনীই করে নিলেন!

এটা এতোক্ষণে সবার জানা খবর যে, সাকিব আল হাসান জীবনের নতুন ইনিংস শুরু করে দিয়েছেন। আর তার এই নতুন জীবনের সঙ্গিনীর নাম উম্মে আহমেদ শিশির! রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আক্ষরিক অর্থেই ঘরোয়া এক অনুষ্ঠানের ভেতর দিয়ে গত পরশু, বুধবার রাতে নতুন জীবন শুরু করেছেন সাকিব। এই অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের নিমন্ত্রণ তো ছিলই না; সাকিবের পক্ষ থেকে তামিম ইকবাল ছাড়া ক্রিকেট সংশ্লিষ্ট কেউই ডাক পাননি।

তাহলে কি বিশ্বসেরা এই অলরাউন্ডারের বিয়েটা এমন চুপিচুপিই হয়ে যাবে? আনন্দ করার সুযোগ পাবেন না ক্রীড়াঙ্গনের মানুষেরা? পাবেন। সেই সুযোগই আসছে আগামী বছরের মার্চ মাসে। সাকিবের পরিবারের পক্ষ থেকে ঢাকায় বড় ধরনের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। এই অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠতে পারেন সাকিবের আইপিএল দলের মালিক এবং বলিউডের চিত্রতারকা শাহরুখ খান।

সাকিবের পারিবারিক সূত্রে খবর পাওয়া গেল, মার্চ মাসের এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ায় নিজের আগ্রহের কথা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন 'কিং খান'। অনুষ্ঠানে শুধু শাহরুখ খান নন; দেশ-বিদেশের অনেক নামজাদা বর্তমান ও সাবেক ক্রিকেটারও থাকবেন বলে আশা করছে তার পরিবার। সেই সঙ্গে সাকিবের সতীর্থরা, মানে বর্তমান জাতীয় দলের ক্রিকেটাররা, দেশের সাবেক তারকারা, অন্যান্য খেলার তারকারাও উপস্থিত থাকবেন। সবমিলিয়ে জমকালো এক অনুষ্ঠানের জন্য অপেক্ষা করতেই পারেন। এই অনুষ্ঠানের আগ পর্যন্ত যা হল, তাকে একেবারেই পারিবারিক অনুষ্ঠান বলা যায়। ইসলাম ধর্মের রীতি অনুযায়ী 'আকদ' অনুষ্ঠান হয়ে থাকে মেয়ের পক্ষের আয়োজনে। মেয়ের বাবা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে তার পক্ষে বাকিরা ছিলেন। ছেলের পক্ষে সাকিবের বাবা-মা, দাদী, মামা-মামী, মামাত ভাইয়েরা উপস্থিত ছিলেন। পরিচিত মুখ বলতে সাকিবের জাতীয় দলের সতীর্থ ও ঘনিষ্ঠতম বন্ধু তামিম ইকবাল ছিলেন বিয়েতে। এ ছাড়া সাকিবের মামাতো ভাই, সাবেক জাতীয় ফুটবল দলের তারকা মেহেদী হাসান উজ্জ্বল ছিলেন পারিবারিক সূত্রে। উজ্জ্বল বলছিলেন, 'এটা তো মেয়েদের পক্ষের আয়োজন, তাই আমরা খুব বেশি হইচই করিনি। আর বিয়েটা সাকিব একটু ব্যক্তিগতই রাখতে চেয়েছিল। তাই আমরা পরিবারের কয়েকজন লোক ছাড়া আর কেউ ছিলেন না। আশা করি, ভাইয়ের বিয়ের অনুষ্ঠান আমরা বড় করেই করব।' বিয়ে যেহেতু মেয়ের 'বাড়ি'র। তাই মেয়েপক্ষ সন্ধ্যা থেকেই হোটেলে ছিলেন। রাত সাড়ে নয়টার দিকে আসেন বর সাকিব। সাড়ে দশটার দিকে একেবারেই ধর্মীয় রীতি মেনে আকদ সম্পন্ন হয়। সূত্রের খবর, বিয়েতে বিশ লাখ টাকা দেনমোহর ধার্য হয়েছিল; যার উনিশ লাখ টাকাই পরিশোধ করে দিয়েছে বরপক্ষ। বিয়ের পারিবারিক অংশ তো মিটল। এখন অপেক্ষা দেশের সেরা ক্রিকেটারের বিয়ের জমকালো অনুষ্ঠানের। তার চেয়েও বড় অপেক্ষা এই জুটির সুখী জীবন এবং সাকিবের দীর্ঘায়িত ক্রিকেট সাফল্যের।
View this link
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“গোলামীর চকচকে সংস্করণ ২০২৬”

লিখেছেন রিয়াজ হান্নান, ১৩ ই মে, ২০২৬ রাত ১০:৪৭


খালেদা জিয়ার গাড়ির পেছনে দৌড়াতে গিয়ে লাশ হওয়া গুপ্ত শিবিরের সালমান হঠাৎ করে ৫ আগস্টের পরে হয়ে গেলো সাদিক কায়েম,জুলাই ইমাম,এরপর হল ঢাবি ইস্কুলের শিবির সভাপতি,সর্বশেষ ডাকসু ভিপি হয়ে গোলামির... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি বিলাস - ০১

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৪ ই মে, ২০২৬ দুপুর ২:০৪



তখন কলেজে পড়ি, তেজগাঁও কলেজ। আমরা বলতাম গোয়াল ঘর। সেই হিসেবে আমাকে গোয়াল ঘরের প্রাণী বলা চলে।

তো একদিন গোয়াল ঘরে যাওয়ার জন্য বাসা (উত্তর বাড্ডা) থেকে বেরিয়ে... ...বাকিটুকু পড়ুন

ইমোশনাল মাশরাফি?

লিখেছেন জুয়েল তাজিম, ১৪ ই মে, ২০২৬ বিকাল ৫:০১

একসময় বাংলাদেশের ক্রিকেটে “নড়াইল এক্সপ্রেস” ছিল এক আবেগের নাম। মাঠে আগুনঝরা স্পেল, ভাঙা হাঁটু নিয়েও লড়ে যাওয়া এক যোদ্ধা, আর অন্যায়ের বিরুদ্ধে দৃশ্যমান এক কণ্ঠ। মানুষ বিশ্বাস করতো— এই মানুষটা... ...বাকিটুকু পড়ুন

×