বিনা কারণে নতুন বার্তা ডটকমের দুই
রিপোর্টারকে আটক করেছে ডিবি পুলিশ
নিজস্ব প্রতিবেদক
নতুন বার্তা ডটকম
ঢাকা: শাহবাগের গণজাগরণ মঞ্চের সংবাদ কাভার করতে যাওয়া নতুন বার্তা ডটকমের দুই রিপোর্টারকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তাদের আটক করা হয়। কী কারণে তাদের আটক করা হয়েছে সে ব্যাপারে পুলিশ কিছু বলছে না। ডিবি পুলিশ অফিসে নেয়ার পর স্টাফ রিপোর্টার ইমদাদুল হকের মোবাইল ফোনে নতুন বার্তার কথা হয়। তিনি বলেন, “পুলিশ আমাদের কোনোকিছুই বলছে না। এখনই আমাদের সেটটি নিয়ে নেয়া হবে।” এরপর দুই রিপোর্টারের মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।
শুক্রবার বিকেল চারটা ৫০ মিনিটে গণজাগরণ মঞ্চের কাছাকাছি দুটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর প্রত্যক্ষদর্শীরা বলতে থাকেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের পাঁচতলা থেকে দুটি ককটেল ছুড়ে মারা হয়েছে। এরপর বিক্ষুব্ধ জনতা ওই ভবনের পাঁচতলায় ছুটে যায়। তাদের সঙ্গে নতুন বার্তা ডটকমের স্টাফ রিপোর্টার কাজী মুস্তাফিজ সেখানে যান। তিনি সেখান থেকে মোবাইল ফোনে নতুন বার্তা ডটকমের অফিসে নিউজ দিচ্ছিলেন। তার এবং ইমদাদুল হকের পাঠানো রিপোর্টটি নতুন বার্তা ডটকমে লিড নিউজ হিসেবে প্রকাশিত হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাঁচতলায় যারা গিয়েছিলেন, তাদের পুলিশ আটক করে। সাংবাদিক পরিচয় দেয়া এবং আইডি কার্ড দেখানোর পরও কাজী মুস্তাফিজকে বের হতে দেয়া হয়নি। পরে তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না।
পরে রাত সোয়া আটটার দিকে কাজী মুস্তাফিজকে খুঁজতে নতুন বার্তা ডটকমের আরেক স্টাফ রিপোর্টার ইমদাদুল হক বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঁচতলায় ওঠেন। পুলিশ তাকেও আটক করে।
এর পরপরই তাদের দুইজনকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে নতুন বার্তা ডটকমের পক্ষ থেকে ডিবির শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কেউ ফোন ধরেননি।
নতুন বার্তা/এএইচআর/এইচএস
বিনা কারণে নতুন বার্তা ডটকমের দুই রিপোর্টারকে আটক করেছে ডিবি পুলিশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অন্ধকারের আলোকবর্তিকা

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন
মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন
সে আমার এআইনোক্কিও

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন
ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।