somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টাঙ্গাইল: টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বুধবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে ঋণ খেলাপের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

রিটার্নিং অফিসার সৈয়দ খুরশীদ আনোয়ার যাচাই-বাছাইয়ের পর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কাদের সিদ্দিকীর বক্তব্য পাওয়া যায়নি।

গত রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে কাদের সিদ্দিকী তার মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্য দিয়ে গত ৫ জানুয়ারির নির্বাচন বর্জনকারী আওয়ামী লীগের সাবেক এই নেতা প্রধানমন্ত্রী শেখ নির্বাচনে অধীনেই নির্বাচন করার সিদ্ধান্ত নেন।

বাসাইল ও সখিপুর উপজেলা নিয়ে গঠিত ওই আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগের শওকত মোমেন শাজাহান। তিনি ইন্তেকাল করায় নির্বাচন কমিশন এই আসনটি শূন্য ঘোষণা করে তফসিল দেয়।

কাদের সিদ্দিকী ছাড়াও এই আসনে আরো ছয়জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে শওকত মোমেনের ছেলে অনুপম শাহজাহান জয় নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শনিবার তাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

মনোনয়নপত্র জমা দেওয়া অন্যরা হলেন- সখীপুরের বোয়ালী কলেজের অধ্যক্ষ সাবেক ছাত্রলীগ নেতা সাঈদ আজাদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম আব্দুল মালেক, জাতীয় পার্টির কাজী আশরাফ সিদ্দিকী এবং নির্দলীয় ডা. লিয়াকত আলী।

সাঈদ আজাদ ও মালেক আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও মনোনয়নপত্র দাখিল করেছেন।

উৎসঃ আরটিএনএন
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

লিখেছেন মাথা পাগলা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৩৭



গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

শিশুতোষ কবিতাঃ মিষ্টি খাবো

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৩৬




"মিষ্টি খাবো, মণ্ডা খাবো"—
বায়না ধরলো খোকা।
"চেঁচাস নে আর, বড্ড জ্বালাস,
তোর যে দাঁতে পোকা!"

খোকা বলে, "কোথায় পোকা?
দেখি না তো চোখে!
মাঝে মাঝে ব্যথা তবে
ওঠে থেকে... ...বাকিটুকু পড়ুন

আসুন দেখে আসি, রাজাকার, লালবদর,ছাত্রদল ও শিবিরের উত্তরাধিকারীরা পাকিস্তানে কেমন আছে‼️

লিখেছেন ক্লোন রাফা, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৮:০১



কেমন আছে পাকিস্তানে বসবাসরত ৪০ লক্ষ বাঙালী?

১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে দাড়িয়ে পাকিস্তানি সেনাবাহিনী বিচার করার হুঙ্কার দিলেন। পাকিস্তানে বসে তখন খুনি জুলফিকার আলী... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

পোলাপানগুলো এত আন্দোলন বুঝে!

লিখেছেন শূন্য সারমর্ম, ১৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৫




পড়াশোনার টেবিল আজকাল অন্যকাজে ব্যবহার হয়, হয়তো ঐখানে বিপ্লবের লাল রং আছে শুধু। লেনিনের রক্ত, গুয়েভারার চুরুট নিয়েও আগ্রহ নেই তাদের, আছে শুধু মহাসড়ক অবরোধ, মিলনকে থাপরাড়োর অদম্য প্রয়াস,... ...বাকিটুকু পড়ুন

×