আলোর প্রদীপ সংগঠন কর্তৃক মাদকের উপর পরিচালিত জনমত জরিপ প্রতিবেদন
-----------------------------------------------
আমরা অত্র উপজেলার প্রায় হাজারের উপর ব্যক্তির মতামত গ্রহন করি।মতামত প্রদানকারীদের মধ্যে ১৪-২৬ বছর বয়সী ৩১.৮%শতাংশ, ২৭-৫০ বছর বয়সী ৪৬.৮%শতাংশ এবং ৫০ বছরের উদ্র্ধে ২১.৪%শতাংশ জনমত জরিপে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরে।উক্ত সংখ্যার মধ্যে মাদক বিষয়ে মতামত প্রদানকারীর সংখ্যা ৯৭.৫%শতাংশ ।বাকী ২.৫%শতাংশ ব্যক্তি মাদক সম্পর্কে তাদের মতামত প্রদানে বিরত থাকে।মাদক সম্পর্কে মতামত প্রদানকারিদের মধ্যে মাদক কে ঘৃণাভরে প্রত্যাখান করেছে ৯৬.৩%শতাংশ এবং মাদক কে সমর্থন জানিয়েছে ১.২%শতাংশ ব্যক্তি।সমর্থনের পেছনে তাদের যুক্তি'' যতদিন পর্যন্ত সরকার মাদক চোরাচালান বন্ধে কার্যকরি পদক্ষেপ গ্রহন না করবে ততদিন পর্যন্ত তারা মাদককে সমর্থন দিয়ে যাবেন''।এর মধ্যে ৮৪.৩%শতাংশ মনেকরে সরকারের উদাসিনতা ও প্রশাসনের কার্যকরি ভূমিকা পালনের ব্যর্থতাই মাদক বিস্তারে অগ্রগণ্য ভূমিকা পালন করছে।৮.২%শতাংশ মনে করে প্রশাসনিক ও সামাজিক দূর্বলতার কারনেই মাদকের ভয়াবহ বিস্তার ঘটছে।২.১%শতাংশ মনেকরে শুধুমাত্র জনসচেতনতাই পারে মাদকের রাহুগ্রাস থেকে দেশকে রক্ষা করতে।৩.৯%শতাংশ মনেকরে কেবলমাত্র মাদকের উৎপত্তিস্থল ধংস ও চোরাচালান প্রতিরোধই পারে মাদক নিয়ন্ত্রন করতে।০.৮%শতাংশ প্রশাসনিক নজরদারি বৃদ্ধি ও ০.৭%শতাংশ ধর্মীয় অনুশাসন প্রয়োগের উপর গুরুত্ব দেন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



