somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্পর্কঃ অণুগল্প

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সম্পর্ক শেষ হয়ে গেল।
এইমাত্র।
ঘুড়ির সূতা কেটে গেলে যেভাবে উদ্দেশ্যবিহীন বাতাসে ভেসে বেড়ায়, জীবনটা কি সেরকম হতে যাচ্ছে?
আকাশটা কি তখন আর ঘুড়ির নিজের থাকে? যার হাতে লাটাই সে যদিও মাটিতে, অনেক উপরে দিকবিহীন ঘুড়িকে কি সে আর নিয়ন্ত্রন করতে পারে? একসময় মাটিতেই নেমে আসতে হয় ঘুড়িকে। কিন্তু একই জমিনে থেকেও সুতাহীন ঘুড্ডি লাটাই ধরা হাতের থেকে বিস্তর দূরে।
রিক্ত নিঃস্ব অবহেলিত দুঃসহ সময় পার করার অনুভূতি নিয়ে নিজের অফিসে বসে এসবই ভাবছিল রিতা।

সোহেল না বুঝেই সম্পর্কটাকে শেষ করে দিলো। একেবারেই যে বোঝেনি তাও না।রিতাই কি বোঝাতে ব্যর্থ হল। দুজন প্রাপ্তবয়স্ক নরনারী জীবনকে যার যার দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে চাইলো। এ ক্ষেত্রে তাদের ভিতরের মিলগুলোর চাইতে অমিলগুলোই বেশী প্রকট হয়ে ধরা দিয়েছে।
ভালোবাসা কি?
বোধের অবোধ্য কিছু অনুভূতি!
জানালার বাইরের আকাশ সেই একইরকম নীল। সাদা মেঘগুলো পেজা তুলোর মত দৃষ্টিকে শীতল করছে। ফাল্গুনের ঝিরঝিরে বাতাস একই রকম বইছে। হলুদ পাতাগুলো ধীর গতিতে কেঁপে কেঁপে মাটির বুকে ভালোলাগার আকর্ষণে স্থির হতে চাইছে।
কেবলি রিতার হৃদয়েই ঝড়! ওলটপালট এক বাসন্তী হাওয়ায় এলোমেলো অনুভূতিগুলো দিকহীন নাবিকের মত বেদিশা।
জীবন এমন কেন?

অফিস লাগোয়া ইউক্যালিপটাস গাছটিতে নতুন সবুজ চকচকে পাতারা হলুদ বিবর্ণ পাতাদের হটিয়ে জায়গা করে নিচ্ছে। গাছের সাথে পাতার নতুন সম্পর্ক। পুরনো কিছু সম্পর্ক চলে গেলেই গাছটি তো আর নিঃশেষ হয়ে যায় না। পাতায় পাতায় নতুন অনুভূতি... বেঁচে থাকার আনন্দে উদ্ভাসিত জীবন!
বুক ভরে বাইরের তাজা ফাল্গুনী নিঃশ্বাস দিয়ে হৃদয়ের কষ্টগুলোকে বের করে দিতে চেষ্টা করে। তারপরও সোহেল নামের এক যুবকের ফেলে যাওয়া ঝরা পাতা হয়ে থাকা একজন রিতার বুকের কোথায় যেন কিছু টক ঝাল মিষ্টি অনুভূতি থেকে থেকে দিগন্তব্যাপী পাক খেতে থাকে।

এটাই ভালোবাসা... বোধের বাইরে কিছু দুর্বোধ্য অনুভূতি। সম্পর্কের ভিতরে সম্পর্কহীন কিছু অনুভূতি!
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×