১.
পাগলী,
দ্যাখ চেয়ে দ্যাখ শূন্যে ভাসি
বসত ভিটা নাই
দেনা আমায় জায়গাজমি
মাথাগোঁজার ঠাঁই।
'
২.
পাগলী,
গান শোনাবি লক্ষ তারার
ভাল হয়ে যাক মন
একটা তারা দিসতো মোরে
কিংবা তপোবন।
'
৩.
পাগলী,
শুনবি কি তুই দেখবি কি আজ
মনের আহাজারি?
দেখনা চিঁড়ে বুকের ভিতর
কোথায় বসতবাড়ি?
'
৪.
পাগলী,
চাইনা কিছুই দিবি কি আজ
একটু ক্ষণিক সুখ?
তোকে ভেবেই ভোরের শেষে
কেঁদে ভাসাই বুক।
'
৫.
পাগলী,
চলনা ছুটে যাই পালিয়ে
দুচোখ যেথা যায়
এতই ভালো বাসিস যদি
ক্যান দিবিনা সায়?
'
৬.
পাগলী,
তুইযে আমার ময়না সোনা
তুইযে আমার পাখি
তোরে ছাড়া বৃথাই জীবন
ষোলোআনাই ফাঁকি।
'
৭.
পাগলী,
না পাই যদি তোর এ দেহ
কেউ পাবেনা ভাগ
হাসিস না তুই ভাবিসনা আজ
মিথ্যে অনুরাগ।
'
৮.
পাগলী,
আর কত বল ফিরিয়ে দিস
দিসনা এত দুখ?
আর পারিনা সইতে আমি
মিথ্যে ছলের সুখ।
'
৯.
পাগলী,
কথা দে তুই করবিনা রাগ
একটু ছুঁয়ে দিলে
কি আর এমন ক্ষয় হবে বল
একটু শুষে নিলে?
'
১০.
পাগলী,
আস্তে দিব নয়তো জোরে
সুঁইয়ের মাথা ঢুকে
পায়ের খোঁচার সেই ব্যথাটা
যেন আমার বুকে।
'
১১.
পাগলী,
হচ্ছে কি তোর কষ্টরে খুব
দুই মিলিয়ে তিন
হিসেব খাতায় পাওনা আছি
শুধবি কবে ঋণ?
'
১২.
পাগলী,
যাইনি ভুলে দিনগুলি সব
কষ্ট পেতাম খুব
আমায় ছেড়ে অন্য বুকে
দিতিস যখন ডুব।
'
১৩.
পাগলী,
শিখছি এসব তোর কাছেরে
নষ্টামি সব খেলা
নাই ভুলি নাই সেসব দিনের
বুক ভাঙ্গা সব হেলা।
'
১৪.
পাগলী,
কাঁদিস না আর উঠে দাঁড়াও
কেমন লাগে বল?
বুক ভাঙ্গার-ই গল্প গুলো
ঝরায় চোখের জল।
'
১৫.
পাগলী,
আর পারিনা সইতে আমি
নইরে বিবেকহারা
চল ঘরে চল নিলাম মেনে
তুইযে চোখের তারা।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



