আঁধার কাটে ঠোঁট
২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আঁধার কাটে ঠোঁট
নিচু তলার উকিল
'
কালোর মাঝে ধলা খুঁজি
ধলার মাঝে সুখ
অন্ধকারে হাতড়ে চলি
পাইনা খুঁজে মুখ।
অধর ছুঁয়ে নামছে আলো
আঁধার কাটে ঠোঁট
চাঁদের গাঁয়েও কালো ছাপ
পায়না এতো চোট।
সৃষ্টি সুখের এ উল্লাসে
কাঁপছে ঘন বন
ধলায় ধলা পিরিত হল
ধূসর কালো মন।
আঁধার কালো আকাশ পাড়ে
কালো মেঘের রূপ
মাটির ভিতর জলধারা
ফাটছে তবু চুপ।
ডুবছি মোরা সাগর বুকে
অথৈ জলের ঢেউ
কালের খেয়ায় ধলা রূপ
চিনছে নাতো কেউ।
ছুটছি চলে দিক হারিয়ে
ফুরিয়ে এলো বেলা
কালোর মাঝে বসত ভিটা
সাজিয়ে দিল ভেলা।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে...
...বাকিটুকু পড়ুন
নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন...
...বাকিটুকু পড়ুনজগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎসএকদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা...
...বাকিটুকু পড়ুন