সঙ্গম
-নিচু তলার উকিল
সাত হাত রশির ওপারে দাঁড়িয়ে মোরগ মুরগীর সঙ্গম দেখি।
মোরগের শীশ্ন খুঁজি একদল বালক,,তারপর কার্তিকে দেখি নেড়ী কুকুরের সঙ্গম।
সঙ্গম দেখে দেখে শৈশব কেটে গেল,,,সুর্যাস্তের প্রথম প্রহরে কুড়োঘরের চালে দেখি চুড়ুই পাখির সঙ্গম।
বর্ষার দিনে বাঁশপাতার নৌকায় বাসর সাজাই;দীর্ঘ সঙ্গমে চলে ব্যাঙ্গের কেরামতি!
তোমরা,আমরা আর আমি চুপিচুপি দেখি নৈতিক খোলামেলা নিষিদ্ধ সঙ্গম।
পালিত গাভী আর ছাগলের সঙ্গমেও আমি,সঙ্গম আর শুধু সঙ্গম।
আমি সঙ্গম দেখি সঙ্গম শিখি সঙ্গমে ভাসি
সঙ্গমে সঙ্গমে আমি বিবর্তনাবাদের ইতিহাস খুঁজি,খুঁজি সঙ্গমের অস্তিত্ববাদ।
অস্তিত্ব রক্ষায় সঙ্গম,বিবর্তনে সঙ্গম,গাড়ীতে সঙ্গম, বাড়ীতে সঙ্গম,ঝোপঝাড় গলিরচিপায় কিংব পার্কে আর রাস্তার ধারে সঙ্গম।
কোথায় সঙ্গম নেই মালতী কোথায় নেই?
মালতী আমরা আর সেই ছোট্টটি নেই আমরাও নষ্ট রাত দুপুরের রঙ্গীন চাদরের নিচে অতি উৎসাহী নিষিদ্ধ সঙ্গম শিখে গ্যাছি।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



