বউয়ের জন্য লেখা পদ্যাণু-সমগ্র ১
২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার বউটা প্রায়ই ধুম করে ক্ষেপে যায় আমার উপর।

অনেক কয়দা কসরত করে তার মান ভাঙ্গাতে হয়।

অবশ্য রাগ ভাঙ্গার পর লক্ষ্মী মেয়েটা বড় ভালোবাসে আমায়। :#> তখন মনে হয় জীবনটা বড় মধুর।
যাই হোক, বউয়ের রাগ ভাঙ্গাতে আমার মোক্ষম হাতিয়ার পদ্মাণু। তারই কিছু পাবলিকলী হাজির করে ফেললাম। এই পোস্ট নিয়ে উনি ক্ষেপলে পোস্টটা আরও পুষ্ট হবে ইনশাল্লাহ, কারণ সেই রাগ ভাঙ্গাতে আরও কিছু পদ্মাণুর জন্ম হবে হয়তো।
১.
এক মানবীর হাতটি ধরে স্বপ্ন উড়াই
ভুলটি করে তাহার থেকেই পালিয়ে বেড়াই।
২.
স্বপ্ন দেখি গড়বো বলে,
পা ফেলি পথ চলবো বলে,
জেগে উঠি বাঁচবো বলে,
ভালোবাসি বাসবো বলে।
৩.
তোমার আমার সকল কথা,
দু'টি প্রাণের জমাট ব্যথা
রইলো জমা পাখির কাছে,
বন-বনানী- ফুলের কাছে
আমরা শুধু রইবো বসে
চুপটি করে, চোখটি মেলে।
৪.
ভাবনার মেঘ,
কল্পিত ঝড়।
ভাবনা ফুরায়,
রয় ভাঙ্গা ঘর।
৫.
ঝরা পালক,
ছিন্ন মুকুল।
ক্ষণিক আবেগ,
সবহারা ভুল। :
৬.
তোমায় ভেবে রাত্রি জাগি,
দিবস কাটাই ঘুমে।
ঘুমের মাঝে স্বপ্নে চেপে
চক্ষে আসো নেমে।
[পরে আরও যোগ করার আশা রাখছি]
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের...
...বাকিটুকু পড়ুন
৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি
ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়...
...বাকিটুকু পড়ুনতখন
সাইফুল ইসলাম সাঈফ
তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২

ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি...
...বাকিটুকু পড়ুন

মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।
সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা...
...বাকিটুকু পড়ুন