মরে গিয়ে নিজের কথা কে মিথ্যা প্রমাণ করলেন হুমায়ুন আহমেদ স্যার!
''মুত্যুর পরে অনন্ত জীবন রয়েছে_ অনেকের কাছেই এ কথা শুনি। কিন্তু আমি বিশ্বাস করি না। হ্যাঁ, ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে তা রয়েছে। তবে আমি বিশ্বাস করি, মৃত্যুর পর আমি মাটির সাথে মিশে যাব।''
-হুমায়ুন আহমেদ
যে দেহ মাটির সাথে মিশে যাবে(অর্থাত্ মূল্যহীন) সে দেহ কোথায় দাফন হবে এ নিয়ে যে নাটক আমরা প্রত্যক্ষ করলাম তা বড়ই দু:খজনক ও লজ্জার বিষয়।মৃত দেহের কোনও মূল্য স্যারের কাছে না থাকলেও তার পরিবারবর্গের কাছে তা অমূল্য সম্পদ!
এদিকে স্যারের মৃত্যুতে ঘরে ঘরে জন্ম নিয়েছে অসংখ্য "জুনিয়র হুমায়ুন"। তারা(আমি সহ) স্যারের মৃত্যুকে যেভাবে ফেবু,ব্লগে সাহিত্যের ভাষায় সুন্দর সাবলীল ভাবে উপস্থাপন করছে, তাতে 'এদের মাঝে আগামীর হুমায়ুন আহমেদকে দেখতে পাচ্ছি' বলাটা বাড়াবাড়ি হবে না।
গতকাল আবার শুনলাম স্যারের কিছু 'অন্ধভক্ত' স্যারকে শেষ শ্রদ্ধা জানাতে এসে নিজেকে 'মডিফাইড হিমু' ভেবে বসেছে। যার ফলশ্রুতিতে তারা শহীদমিনারে আগত সুন্দরীদের দেখ-ভালের দায়িত্ব নেয়!!(পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ইভ টিজিং, শ্লীলতাহানি,অশালীন মন্তব্য করে বসে তারা)
হুমায়ুন স্যার, আপনি যদি দেখতেন আপনার মৃত্যু আপনার পরিবার ও দেশে কী সমস্যার সৃষ্টি করেছে তবে নির্ঘাত.........
আল্লাহ সম্ভব হলে তাঁকে ভাল রেখো।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



