কোচিং সেন্টারগুলোর দৌরাত্ম থামাতে মাননীয় মন্ত্রী জিপিএ এর ভিত্তিতে মেডিকেলে ভর্তির যে 'যুগান্তকারী' সিদ্ধান্ত নিয়েছেন তা সত্যিই অপ্রশংসার দাবিদার!
মেডিকেলে জিপিএ এর ভিত্তিতে ভর্তি, so এখন সবাই ইঞ্জিনিয়ারিং কোচিং করবে।মেডিকেলে তো হলে হবেই, না হলে ইঞ্জিনিয়ারিং তো থাকছেই। ফলে,ইঞ্জিনিয়ারিং কোচিং গুলোর ব্যবসা হবে রমরমা। তাতে কী ?মেডিকেল কোচিং তো বন্ধ হইছে!
কিন্তু প্রশ্ন হল,ইঞ্জিনিয়ারিং কোচিং গুলো মন্ত্রীর এই 'যুগান্তকারী' সিদ্ধান্ত নেওয়াতে কোনও ইন্ধন যুগাচ্ছে না তো?
কিংবা মন্ত্রীমহোদয় ইঞ্জিনিয়ারিং কোচিং গুলোর কাছ থেকে কোন প্রকার Advantage নিয়েছেন কিনা?
এমন প্রশ্ন আমরা করতেই পারি কেননা,স্বাস্থ্যমন্ত্রীর দাবি সাধারণ ছাত্রদের ন্যায়সঙ্গত আন্দোলনের পিছনে নাকি কোচিং গুলো ইন্ধন যুগাচ্ছে। তাই সাধারণ ছাত্রদের মতামত ইঞ্জিনিয়ারিং কোচিং গুলো মন্ত্রীর এই 'যুগান্তকারী' সিদ্ধান্ত নেওয়াতে ইন্ধন যুগাচ্ছে!
হাতেনাতে প্রমাণ পেলাম একজন তথাকথিত মন্ত্রীর চেয়ে কোচিং এর পরিচালক অনেক সুক্ষ বুদ্ধির অধিকারী।জিপিএ এর ভিত্তিতে মেডিকেলে ভর্তির খবর শুনে মেজাজটা খুব খারাপ হয়ে গেল, এক স্টুডেন্টের সামনেই অনর্গল জ্বালাময়ী(!) কিছু কথা বলে ফেললাম।(আমি নিজে একটা কোচিং এর সাথে জড়িত )।
আমার কথা শেষে পরিচালক নিষেধ করে দিলেন ভবিষ্যতে এমন কথা না বলার জন্য, কেননা এতে আমরা আন্দোলনে ইন্ধন যুগাচ্ছি এমন রিপোর্ট আসতে পারে। হলোও তাই!
এমন আন্দোলনে নামার জন্য ইন্ধন লাগে না, ন্যূনতম বিবেকসমপন্ন মানুষ মাত্রই তা বুঝে।
সরকার মেডিকেল কোচিং বন্ধ করবে ভাল কথা, কিন্তু এখন যে এসএসসি,এইচএসসি, ইংজিনিয়ারিং কোচিং গুলো আঙুল ফুলে কলাগাছ হবে এবং বন্ধ হওয়া মেডিকেল কোচিং গুলো যে বিকল্প কোচিং গুলোতে রূপান্তরিত হবে, এই কমনসেন্স টুকুও কী তাদের নেই??কোচিং ব্যবসা বন্ধ হবে , নাকি নতুন করে নতুন উদ্যমে শুরু হবে!!!
অনেক সাধনা, শ্রম , অধ্যবসায় দিয়ে তিলে তিলে গড়া স্বপ্নটাকে এভাবে অঙ্কুরে বিনষ্ট করা ঠিক হবে না। যারা আন্দোলনরত আছে এদের অনেকেই ভর্তি পরীক্ষা হলেও হয়ত মেডিকেলে চান্স পাবে না। কিন্তু পরীক্ষা না দিয়ে চান্স না পাওয়াটা অনেক কষ্টের হবে,পরীক্ষা দিয়ে চান্স না পাওয়ার চেয়ে
ভর্তি পরীক্ষার্থীরা অনেক কষ্টে আছে।তাদের মূল্যবান সময় নষ্ট না করে সরকারের উচিত হবে দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে জানিয়ে দেয়া।যাতে করে তারে আবারও পড়াশুনায় মনোনিবেশ করতে পারে।
'কক্সবাজার বেড়াতে যাও', 'সিনেমা দেখ' এই ধরনের কান্ডজ্ঞানহীন মন্তব্য বর্জন করে দ্রুত একটি সুন্দর সমাধান দিবেন আমাদের মাননীয় মন্ত্রী- সেই প্রত্যাশায় রইলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



