পড়াশুনার জন্য আজ কয়েকবছর হলো বাইরে আছি। বাইরে বলতে দেশের ভিতরেই। নিজ এলাকার বাইরে, বাবা-মা ছেড়ে দূরে।
এলাকার সেই ছোট্ট বেলার বন্ধুদের সাথে দেখা হয় অনেকদিন পর পর।দুই ঈদে বেশিরভাগ সময়।অনেকদিন পর দেখা হলে বন্ধুদের আড্ডায় প্রতিবারই একটা প্রশ্নের মুখোমুখি হতে হয়।
প্রেম করিস?প্রেমে পড়ছিস?
অনেকে আবার এক কাঠি বাড়িয়ে বলে, কয়টা প্রেম করিস?
আমি প্রতিবারই একই উত্তর দিতাম, আমাকে তো তোরা চিনিস।আমার দ্বারা ওসব হবে না।এক্কেবারে বিয়ে করবো, তারপর প্রেম।
কিন্তু ক্যাম্পাস লাইফের শেষে এসে যেন আমাকেই আমি চিনতে পারলাম না।ক্লাসমেট একজনকে ভালো লাগতো।কোনদিন সাহস করে বলতে পারবো ভাবিনি।তবে তারই সহযোগিতায়(!) ভালো লাগার কথাটা বলেই ফেললাম।সেও জানালো আজকের দিনটার অপেক্ষায় সে ছিলো।
এরপর কিছুটা ভাবের আদান প্রদান।অল্প কিছুদিনেই দুজনেই প্রতিষ্ঠিত হবো।তারপর....
হঠাত্ একদিন জানালো বাসা থেকে তার বিয়ে ঠিক করছে।
তারপরের কাহিনী পুরাটাই গতানুগতিক।
আমার জীবনেও এমন সিনেম্যাটিক কিছু হবে তা কখনো ভাবিনি।
তবে সিনেমার শেষ দৃশ্যে আমি এখন পর্যন্ত ব্যার্থ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



