somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইফোন ফাইভ প্রি-অর্ডার করতে অ্যাডাল্ট সাইটে ফোন!

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নতুন আইফোন ফাইভের প্রি-অর্ডার করতে যেয়ে রীতিমতো পেরেশান জার্মান মোবাইল অপারেটর ‘ডয়েচ টেলিকম’-এর গ্রাহকরা। নির্দিষ্ট নাম্বারে ফোন করে তারা জানতে পারেন, সেটি একটি অ্যাডাল্ট ওয়েবসাইটের হটলাইন! খবর টেককার।

টেক্সট মেসেজের মাধ্যমে গ্রাহকদের একটি ভাউচার পাঠিয়েছিলো জার্মান টেলিকম প্রতিষ্ঠানটি। গ্যারান্টি দিয়েছিলো, আইফোন ফাইভের প্রি-অর্ডার লিস্টে জায়গা করে দেয়ার। কিন্তু ভাউচারের ফোন নাম্বারটিতে কল করে গ্রাহকরা আবিষ্কার করেন, মোটেই আইফোন ফাইভের প্রি-অর্ডার নিচ্ছেন না ফোনের অপরপ্রান্তের ব্যক্তিটি। তারা ফোন করেছেন একটি অ্যাডাল্ট ওয়েবসাইটের হটলাইনে!

আদতে ভাউচারের ফোন নাম্বারটিতে ভুল করে একটি সংখ্যা বেশি লিখে ফেলেছিলো ডয়েচ টেলিকম। আর তাতেই ঘটে ওই বিভ্রান্তি। আইফোন ফাইভের প্রি-অর্ডার হটলাইনের জায়গায় গ্রাহকদের কাছে চলে গিয়েছিলো একটি অ্যাডাল্ট ওয়েবসাইটের হটলাইনের নাম্বার।

এমন অদ্ভুত ঘটনায় হাসতে হাসতে অনেকের পেটে খিল ধরবার মতো অবস্থা হলেও, সাধের আইফোন ফাইভ হাত ফসকে বেড়িয়ে যেতে পারে ভেবে গোস্বা করেছেন ডয়েচ টেলিকমের অনেক গ্রাহক। তবে ইতোমধ্যেই ক্ষমা চেয়ে নিয়েছে টেলিকম প্রতিষ্ঠানটি। টেক্সট মেসেজের মাধ্যমে গ্রাহকদের পাঠিয়ে দিয়েছে নতুন একসেট ভাউচার। এবার আর আইফোন ফাইভ প্রি-অর্ডার করবার হটলাইনের নাম্বারে ভুল করেনি ডয়েচ টেলিকম।

অন্যদিকে আইফোন ফাইভের প্রি-অর্ডারের চাপে একরকম দিশেহারা অ্যাপল কর্তৃপক্ষ। ইতোমধ্যেই পিছিয়ে দেয়া হয়েছে প্রি-অর্ডার করা আইফোন ফাইভের শিপিং ডেট।

সূত্র
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×