somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওঙ্কার থেকে বাঙলা

০৬ ই আগস্ট, ২০০৬ ভোর ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মেয়েটি বোবা; কথা বলতে পারে না। সে কারণে তার বিয়েও হয় না। অন্যদিকে মাহফুজ- ষাটের দশকের এক যুবক। যার বাবা জমিদার ছিলেন এককালে। ধার্মিক, কিন্তু বেহিসেবী আর অত্যাচারী। কিন্তু মোক্তার হুমায়ূন ফরিদীর বিশ্বাসঘাতকতায় হারান সবকিছু। পরিস্থিতির চাপে মোক্তারের বোবা মেয়ের সাথেই বিয়ে দেয়া হয় মাহফুজের। মাহফুজ তার পরিবারের দিকে চেয়ে মেনে নেয় সব- তারা শহরে আসে। ঢাকা তখন উত্তাল- আগরতলা মামলা চলছে। চারিদিকে মিছিল, মিটিং। আত্মকেন্দ্রিক মাহফুজ তখন তার পরিবারের জন্য নিরাপত্তা চায়। চায় তার শ্বশুরের কল্যাণে পাওয়া চাকরীর নিশ্চয়তা। মাহফুজের মধ্য দিয়ে তখনকার মধ্যবিত্ত শ্রেণীর মনোভাব তুলে ধরা হয়েছে। একদিকে পারিবারিক জীবনের অশানত্দি, অন্যদিকে ঢাকার উত্তাল পরিবেশ তাকে অস্থির করে তোলে। আর অন্যদিকে বোবা মেয়ের চরিত্রে রূপদানকারী শাবনূর চালিয়ে যায় তার কথা বলার নিরনত্দর প্রচেষ্টা। সে কখনো হারমোনিয়াম বাজিয়ে গান গাইবার চেষ্টা করে কখনোবা মিছিলের সাথে কণ্ঠ মেলাতে চায়। শেষ পর্যনত্দ তার মুখে কথা ফোটে। আর তার প্রথম উচ্চারিত শব্দ ছিলো বাঙলা। এই ছিলো বাঙলা মুভিটির পুরো কাহিনী।

মুভিটি যতোটা না এক বোবা মেয়ের কথা বলার আকুতি, তার চাইতে অনেক বেশি মধ্যবিত্ত এক আত্মকেন্দ্রিক যুবকের টানাপড়েনের চিত্র। যারা আহমদ ছফা'র ওঙ্কার পড়ে মুগ্ধ হয়েছেন, তারা অনেকেই আশা করেছিলেন শহীদুল ইসলাম খোকন-এর বাঙলা তাদের মুগ্ধতায় ভরিয়ে তুলবে, আরো একবার। কিন্তু দুঃখের ব্যাপার হলো, এই মুভিটি সবাইকে হতাশ করেছে। তার মানে এই নয় যে, মুভিটি ভালো নয়। তবে শিল্পমানের দিক থেকে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ রয়েছে। মুভিতে পেশাদারি উৎকর্ষতায় উৎরে গেছেন পরিচালক শহীদুল ইসলাম খোকন, চমৎকার অভিনয় করেছেন
মাহফুজ আহমেদ ও হুমায়ূন ফরীদি। যারা শাবনূরের নিরনত্দর দেখে মুগ্ধ হয়েছিলেন তাদের হতাশ করেছেন এবার তিনি। বোবা মেয়ের চরিত্রে খুব একটা স্বতস্ফূর্ত মনে হয়নি তাকে। আমাদের দেশে সাহিত্যনির্ভর মুভি তৈরি হলেও তা দর্শকের মন মতো হয় না। যেমনটি হয়েছিলো সুচন্দা'র হাজার বছর ধরে মুভির ৰেত্রেও। কারণ দর্শক যখন কোন উপন্যাস বা গল্প পড়ে তখন তার নিজের মধ্যে এক ধরণের চিত্রকল্পের সৃষ্টি হয়। তারা আশা করে ঠিক সে ধরণের দৃশ্যই তারা দেখতে পাবে পর্দায়। সে কারণেই দর্শকদের মনসত্দত্ত্ব না বুঝে মুভি বানানোটা কতোটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এই মুভিটি আরো একবার প্রমাণ করেছে যে ভালো উপন্যাস বা গল্প নিয়ে মুভি তৈরি করলেই তা ভালো মুভি হতে বাধ্য নয়।
তারপরও ভালো মুভি তৈরির চেষ্টা চলছে আমাদের এখানে, এটা আমাদের আশাবাদী করতেই পারে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×