আমি দেখেছি,
তোমার স্নিগ্ধ হাসি।
যে হাসির আনুভুতি আমার কাছে স্বর্গীয়।
যে হাসি মায়াময় কল্পলোকের হাতছানি।
যা মুহূর্তে আমার মাঝে বয়ে আনে,
এক চির প্রশান্তি।
মানবি তোমার হাসি যে সৃষ্টিকর্তার নিজ হাতে গড়া,
এক অপরুপ সৃষ্টি।
তোমার হাসি মোনালিসার সাথে আমি তোলনা করবনা।
কারণ তোমার নিস্পাপ হাসি ইহলৌকিক জগতের বাইরের কোন কিছু।
যা ভাষা দিয়ে প্রকাশ করা সম্বব না।
যে হাসি দেখলে মনে হয় পৃথিবীর সমস্ত পাপ সমস্ত পংকিলতা তোমার কাছে লজ্জিত।
চিরদিন তুমি তোমার হাসির মায়ায় আমাকে জরিয়ে রাখ।
জীবনে কোন কারণে যদি হতাশ হই,
তুমি তোমার হাসি দিয়ে আমার হতাশা দূর করে দিও।
আমার সমস্ত ভালবাসা গিরে তুমি জরিয়ে রাখ তোমার নিস্পাপ হাসি।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



