somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটবেলার স্মৃতি

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু স্মৃতি মানুষকে কাঁদায়, কিছু স্মৃতি মানুষকে হাসায়।
চিরদিন আমি স্মৃতির সাগরে ভেসে বেড়িয়েছি।
স্মৃতিতে আজও অমলিন হয়ে আছে আমার ছোটবেলা।
যখন ছিলনা কোন না পাওয়া বেদনা,
ছিলনা কোন হতাশা, ছিল শুধু উদ্দামতা।
ছিল শুধু প্রানপণ ছুটে চলা।
প্রতিদিন নতুন কিছু করার দুরন্তপনা।
আজও মনে পরে ঘাস ফরিঙের পেছনে ছুটে চলা।
আঠা দিয়ে ঘাস ফড়িং ধরার যে আনন্দ,
তা আজ হয়ত ভাষায় প্রকাশ করা সম্ভব না।
আজও মনে পরে সেই হালকা বহমান হ্রদের কথা।
যেখানে লাফিয়ে শরীরের সমস্ত ক্লান্তি দূর করতাম।
আজও মনে পরে সেই সোনালি ধান ক্ষেত এর কথা।
যেখানে একগুচ্ছ ধানকে মনে হত,
একগুচ্ছ সোনালি অলংকার যা পরলে,
গাঁয়ের সরল বধুকে মনে হবে এক সোনালি পরী।
আজও মনে পরে কবরস্থানের মধ্যে,
কোন এক অজানা গাছের ফল সংগ্রহ করার কথা।
যা ছিল তখন এক মহামূল্যবান সামগ্রী।
আজও মনে সেই গুল্লাছুট, দারিয়াবান্দা খেলার কথা।
তখন সেই দুরন্তপনা ক্লান্তিকে স্পর্শ করতে পারে নি।
আজও মনে পরে কলা গাছ দিয়ে বানানো বিভিন্ন গৃহস্থালির সামগ্রী,
যা ছিল তখন রান্নাবাটি খেলার প্রধান সামগ্রী।
আজও মনে পরে ঘরের চালায় বানানো পাখির বাসার কথা,
যে বাসায় মা পাখি সযত্নে তার ছানাদের আগলে রাখত।
আজও মনে পরে সেই বাবুই পাখির কথা,
হাওয়ায় যখন বাসাগুলো দুলত,
তখন মনে হত পাখিদের চেয়ে সুখী বোধ হয় কেও নেই।
আজও মনে পরে সেই সাইবেরিয়ান পাখিদের কথা,
ওদের সেই কিচিরমিচির শব্দ এক অদ্ভুত মায়া ছড়াত।
আজও মনে পরে দুপুরের সেই ডাহুকের ডাক,
যা ছিল তখন এক অতীন্দ্রিয় অনুভূতি।
আজও মনে পরে রাতের সেই ঝিঁঝিঁ পোকার কথা,
যা এক ব্যঞ্জনাময় পরিবেশ তৈরি করত।
আজও মনে পরে জোনাকির আলোর পেছনে ছুটে চলা,
যা দেখলে মনে হত নখত্ররাজি বুঝি পৃথিবীতে নেমে এসেছে।
সৃতির পাতায় চিরদিন অমলিন হয়ে থাকবে ছোটবেলা।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

×