somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইনে অর্থ লেনদেনের অনুমোদন! তবে কি আসছে পেপালও?

০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে দেশের তফসিলি ব্যাংকগুলোকে অনলাইনে অর্থ লেনদেন করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বাংলাদেশে ইলেকট্রনিক বাণিজ্য বা ই-কমার্সের সূচনা হলো।

নতুন ব্যবস্থায় ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার বা মুঠোফোন থেকে অনলাইনেই ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা এবং বিভিন্ন ধরনের বিল পরিশোধ করা যাবে। পাশাপাশি অনলাইনে বসেই এক হিসাব থেকে অন্য হিসাবে টাকা স্থানান্তর করা যাবে।


ই-কমার্স কার্যক্রমের অনুমতিসংক্রান্ত একটি প্রজ্ঞাপন গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে। বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক দেবাশীষ চক্রবর্তীর সই করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে ব্যাংকগুলো চার রকমের ই-কমার্স সেবা দিতে পারবে। এসব সেবা হলো: অনলাইনে গ্রাহকের নিজ হিসাব থেকে প্রাপক পক্ষের হিসাবে সেবাসমূহ বা ইউটিলিটি বিল পরিশোধ, গ্রাহকের এক ব্যাংক হিসাব থেকে একই ব্যাংকের অন্য গ্রাহকের হিসাবে অনলাইনে অর্থ স্থানান্তর, ক্রেতার ব্যাংক হিসাব থেকে বিক্রেতার ব্যাংকে মূল্য পরিশোধ এবং স্থানীয় মুদ্রায় ইন্টারনেটে ক্রেডিট কার্ডে লেনদেন করা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অনলাইন লেনদেনগুলো নগদ লেনদেনের সমতুল্য হবে এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং সে জন্য জারি করা বিভিন্ন নির্দেশ অনুসৃরণ করা হবে। মানি লন্ডারিং প্রতিরোধে প্রচলিত লেনদেনের মতো একই নিয়ম অনলাইন লেনদেনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

* এই ব্যবস্থা চালুর মাধ্যমে বাংলাদেশে ব্যাংকিং খাতে তথ্যপ্রযুক্তির এক নতুন সংযোজন হবে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। সংবাদমাধ্যমকে তিনি জানান, এর মাধ্যমে অনলাইনে যেকোনো গ্রাহক তাঁর যেকোনো বিল (সেবাসংক্রান্ত) প্রাপককে পরিশোধ করতে পারবেন।
* এই বিষয়কে তথ্যপ্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বিরাট এক অগ্রগতি হিসেবে দেখছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, টাকা লেনদেনের ক্ষেত্রে কেন্দ্রীয় একটি ব্যবস্থা (সেন্ট্রাল গেটওয়ে) চালু করা দরকার। যেহেতু অনলাইনে টাকা-পয়সার লেনদেন হবে, তাই নিরাপত্তার বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বলে তিনি মন্তব্য করেন। কারণ বাংলাদেশেও সাইবার অপরাধ শুরু হয়ে গেছে। আর আন্তর্জাতিক সাইবার অপরাধীরা তো আছেই। এ সংক্রান্ত আইনেরও দ্রুত বাস্তবায়ন চান তিনি।
* অনলাইন লেনদেনের অনুমোদন নতুন যুগের সূচনা করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার। তিনি বলেন, যত দ্রুত ব্যাংকগুলো ই-কমার্স চালু করবে, ততই মঙ্গল। এখন দেশের নিজস্ব একটি ই-কমার্স-ব্যবস্থা গড়ে উঠবে। রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো অনলাইনের মাধ্যমেই লেনদেন করতে পারবে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ ব্যাংকের অনুমতির পর ই-কমার্স-ব্যবস্থা চালু হলেও এখন শুধু একটি ব্যাংকের হিসাবের মধ্যেই লেনদেন করা যাবে। ব্যাংকগুলোর মধ্যে আন্তব্যাংক স্বয়ংক্রিয় লেনদেনব্যবস্থা (ই-পেমেন্ট গেটওয়ে) চালু করা হলে তবেই কেবল এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের হিসাবে টাকা লেনদেন করা যাবে। জানা গেছে, ই-পেমেন্ট গেটওয়ে তৈরির কাজ শুরু হয়ে গেছে। তবে তা সম্পন্ন হতে আরও মাস ছয়েক বা তারও বেশি সময় লাগতে পারে।

সূত্র: প্রথম আলো ০৩/১১/২০০৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ও আমরা কেনো ক্ষমা চাইবো‼️আমরা’তো বিচার করে শাস্তি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ॥

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১৫



লাল বদরদের আমরা কেন কোনোদিন বিশ্বাস করবো না, পছন্দ করতে পারবো না, বেশিরভাগ ক্ষেত্রে প্রচন্ড ঘৃণা করবো, তার একটা ভালো উদাহরণ এই স্ক্রীনশটটা।

সব মানুষ একই রাজনৈতিক আদর্শে... ...বাকিটুকু পড়ুন

তুরস্ক-কেন্দ্রিক ভূরাজনৈতিক প্রভাব ও কাদের মোল্লাদের প্রেতাত্মার পুনরুত্থান

লিখেছেন শ্রাবণধারা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩১


বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "বাংলাদেশ থেকে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে কাজ করতে হবে"। "নির্মূল" শব্দটি সম্পূর্ণভাবে দূর করার অর্থে ব্যবহৃত হয়। যেমন, কলেরা বা ম্যালেরিয়া নির্মূল করা, কিংবা... ...বাকিটুকু পড়ুন

বিপদ

লিখেছেন রূপক বিধৌত সাধু, ৩০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:০৫


বিপদ নাকি একা আসে না—দলবল নিয়ে চারদিক থেকে ঘিরে ধরে। প্রবাদটির বাস্তব এবং কদর্যরূপ যেন এখন মৃণালের জীবনেই ফুটে উঠেছে। মাত্র মাসখানেক আগে বাবাহারা হলো। পিতৃশোক কাটার আগেই আবার নতুন... ...বাকিটুকু পড়ুন

নগর দর্পন

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



১. মিরপুর ডিওএইচএস থেকে কুড়িল বিশ্বরোড যাওয়ার পথে ফ্লাইওভারের ওপর এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। এক ভদ্রলোকের প্রায় ৪৮ লাখ টাকার ঝকঝকে সেডান হাইব্রিড গাড়ির পেছনে এক বাইক রাইডার ধাক্কা দিয়ে স্ক্র্যাচ... ...বাকিটুকু পড়ুন

গোলামি চুক্তির কারণে বোয়িং কিনতে বাধ্য হলো সরকার?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা মে, ২০২৬ রাত ১২:৫৭


বাসই চলে না , কিন্তু আকাশে ওড়ার বিলাসিতা থেমে নেই। কালের কণ্ঠের এই শিরোনামটা পড়ে মুহূর্তের জন্য থমকে যেতে হয়। কথাটায় একটা তিক্ততা আছে, একটা ক্ষোভ আছে, যেটা... ...বাকিটুকু পড়ুন

×