somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ড্রোন মোতায়নের সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দেশটির বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ড্রোন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।



বিএসএফের মহাপরিচালক সুভাষ জোশির বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, সীমান্তে নজরদারি জোরদারের উদ্দেশ্যে খুব শিগগিরই এ ড্রোন মোতায়েন করা হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এ সংক্রান্ত খবরে আরো বলা হয়েছে, ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) ড্রোন ব্যবহার ও পরিচালনা পদ্ধতির খসড়া চূড়ান্ত করছে।

সুভাষ জোশি জানান, পাইলটবিহীন ড্রোন সীমান্ত এলাকার ১০ থেকে ১২ হাজার ফুট উচ্চতায় উড্ডয়ন করবে। আকাশসীমা ব্যবহার সংক্রান্ত সীমাবদ্ধতা থাকায় ভারতীয় বিমান বাহিনীর সহায়তা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

ভারতীয় সীমান্তে কেউ অনুপ্রবেশ করার চেষ্টা করলে বা এ সংক্রান্ত গতিবিধি চালালে তার চিত্র ড্রোন থেকে ধারণ করা হবে এবং তাতক্ষণিক ভাবে সে সব তথ্য সংশ্লিষ্ট স্থানে জানিয়ে দেয়া হবে।

তিনি বলেন, ড্রোন মোতায়েনের পরিকল্পনা নিয়ে দ্রুত কাজ করা হচ্ছে। শুধু ভারতের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত নয় বরং পূর্বাঞ্চলীয় বাংলাদেশ সীমান্তেও ড্রোন ব্যবহারের কথা সক্রিয়ভাবে ভাবছে বিএসএফ।

বিএসএফের অপর এক কর্মকর্তা দাবি করেছেন, ড্রোন ব্যবহার করা হলে সীমান্তে আরো কার্যকরভাবে নজরদারি সম্ভব হবে। বিএসএফের উচ্চ পর্যায় থেকে দাবি করা হয়েছে, আকাশ থেকে নজরদারির ব্যবস্থা করা হলে তাতে এ সংক্রান্ত ততপরতায় সহায়তা করার পাশাপাশি কোনো পক্ষ যদি অনুপ্রবেশ সংক্রান্ত গতিবিধির কথা অস্বীকার করতে চায় তারও প্রমাণ তুলে ধরা যাবে।

সীমান্তরক্ষী বাহিনীর ততপরতা জোরদারে ভারত এরই মধ্যে দূরপাল্লার নজরদারি ও পর্যবেক্ষণ ব্যবস্থা এলওআরআরওএস), যুদ্ধক্ষেত্র নজরদারি রাডার (বিএফএসআর) এবং নাইট ভিশন ব্যবহার শুরু করেছে।

সীমান্তে ড্রোন ব্যবহারের বিষয়ে গত বছর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি প্রস্তাব পেশ করেছিল বিএসএফ।#
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে” (দিনলিপি, ছবিব্লগ)

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৫


রোদের মাঝে একাকী দাঁড়িয়ে....
ঢাকা
২৮ ফেব্রুয়ারি ২০২৬, বেলা ১২৩৩

"সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে" -- নিজ শিশুর মুখে একথা শুনে মানব শিশুর মায়েরা সাধারণতঃ কপট রাগত স্বরে এমন প্রতিক্রিয়া... ...বাকিটুকু পড়ুন

রাশিয়াকে ড্রোন দিয়ে ইরান নিজে কি পেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ৮:৩৫


ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটা প্রশ্ন ঘুরেফিরে এসেছে — রাশিয়াকে ড্রোন দিয়ে ইরান আসলে কী পেল? ইরানের Shahed-136 ড্রোন ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করেছে, সাধারণ মানুষের ঘরবাড়ি... ...বাকিটুকু পড়ুন

"মেলা সুন্দর হতো আমাদের শৈশবে, যখন বই ছিল স্বপ্নের প্রতিশব্দ" ~ বইমেলা ২০২৬ উপলক্ষ্যে বাংলা ট্রিবিউনকে দেয়া আমার সাক্ষাৎকার

লিখেছেন সাজিদ উল হক আবির, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১০:৩৮



প্রশ্ন: মেলায় আপনার নতুন কী বই প্রকাশিত হচ্ছে?

সাজিদ উল হক আবিরঃ গত বছরখানেক ধরে দুটো বইয়ের কাজ করছিলাম। একটা আমার দ্বিতীয় উপন্যাস, সরীসৃপতন্ত্র; দ্বিতীয়টি, মিলান কুণ্ডেরার উপন্যাস দা... ...বাকিটুকু পড়ুন

জল্লাদ খামেনি বাঙ্গুদের কাছে হিরো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১১:১২



বাঙ্গুদের কাছে খামেনি হিরো কারণ সে ইউএসের বিরুদ্ধে দাড়িয়েছিল। কিন্তু বাঙ্গুরা কখনোই জানবেনা এই খামেনির ইরান ২০০৬ সালে তাদের এয়ারস্পেস আমেরিকার জন্য খুলে দেয় যাতে সাদ্দামের বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ বিরোধী কবিতা: তোমরা বিড়াল হত্যার উৎসবে মেতেছো

লিখেছেন অর্ক, ০৫ ই মার্চ, ২০২৬ রাত ১২:৪২



আর আমি ভীষণ দুঃখ পেলাম দেখে
দল বেধে বিড়াল হত্যার উৎসবে মেতেছো
কুয়াশাচ্ছন্ন বরফসাদা হিম রাত শীতের
তোমরা বিরাটকার কালো আলখাল্লা পরা
উলের ভারি দস্তানা ও মুজো হাতে পা’য়ে;
পাশবিক উল্লাসে শীর্ণকায় শিশু বিড়ালটিকে
কামড়ে আঁচড়েহাঁচড়ে... ...বাকিটুকু পড়ুন

×