কি করে পারো জানি না।
হয়তো তুমিই পারো!
বর্ষার মিশমিশে কালো আঁধার
এক ঝটকায় সাজালে মাথার উপর,
আমার মনের গভীরে ঘন মনখারাপের স্তর,
তোমাকে ফিরে পাওয়ার ব্যর্থ অহংকার।
চোখের কোনে বিদ্যুতের চমক,
কিভাবে ধরলে ?
বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনও পারেননি ,
আইকনিক কাজলেরও হার সর্বাংশে।
শরতের নীলে শরীর জড়িয়ে
আমাকে ভেজালে টুপটুপ শিশিরে,
তোমার বাঁকে শীতের কুয়াশা
গ্রীষ্মের রহস্যময়ী খরতাপ আমাকে ঘিরে।
কি করে পারো তুমি? কি করে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

