জোলো হাওয়াতে পোড়া বারুদের গন্ধ-
মেঘের মুঠি ধরে এক ঝটকায় আছড়ে ফেলল মাটিতে,
আলোর লাঠিতে আকাশের বুক ছিন্ন-
যন্ত্রণা হয়ে ঝরে পড়ল বৃষ্টিতে।
এক ফুঁয়ে গৃথিবী তালগোল, লন্ডভন্ড,
তোমার আর্শীবাদ উড়ে এল নিমেষে,
করুণার বিস্ময়ান্বিত লক্ষ্য-
আমারই উদ্দেশ্যে।
সমাপ্তির আনন্দে আমি মুক
পেতে দিলাম বুক প্রতীক্ষায়,
অবচেতনে একটি দুটি মুখ
দাঁড় করালো লোভের প্রহরায়।
সর্বাঙ্গে আমার রক্ত ঝরানো ক্ষত-
অবহেলা জন্মগত,
ভালোলাগার লোভে জন্মান্ধ
ছুড়ে ফেললাম তোমার আর্শীবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

