তোমার পথ চেয়ে আঁধার নামে
পরিযায়ী পাখিরা বাসায় ফেরে
হৃদয়ের খুনসুটি বাতাসে মিলায়
বুকের ঐ তানপুরা বেসুর বাজে।
তোমার ঐ আগমনে ঝরনা ফোটে
মাধবীলতার বন রক্তরাগে
পাঁজর ভেঙে শুধু ডানা ঝাপটায়
হালভাঙা নৌকা সজোরে ছোটে।
সুর্যের হাতঘড়ি গোধুলি মাপে
তোমার ঐ চলে যাওয়া ব্যথায় ডোবে
সময়ের সাথে মোর ব্যাকুল আড়ি
বিজিতের হাহাকার জ্যান্ত লাশে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

