যা ছিল তার মনের মাঝে (হিমু)
২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নীল আকাশের বুকের নীচে
সুনীল জলোচ্ছ্বাস -
ধাঁ চকচক বালির পাড়ে
ঝাউএর দীর্ঘশ্বাস।
উড়িয়ে দিয়ে গভীর গোপন
ঝরাপাতার দুঃখ আপন ,
ভিজছে আকাশ, ভিজছে বাতাস
ভিজছে মনের গোপন হুতাশ।
নীল ঢেউএর ই বৃষ্টি মেখে
ভিজছে মেয়ে নিঝুম হয়ে,
নীলের গুঁড়ো চুলের বাঁকে
ঝরণা হয়ে ঝরতে থাকে।
বালির বুকে সফেদ ফেনায়
স্বপ্ন জ্বলে রোদের কণায় -
যা ছিল তার মনের মাঝে
আঁকড়ে ধরে বাঁচতে যাঁচে।
মরীচিকার বেভুল ছায়ায়
স্বপ্ন শুধু গরল মাখায়,
সুনীল সাগর অসীম মায়ায়
রামধনুকের রঙটা ছড়ায়।
হৃদয় ভাঙা রক্ত মেখে
বালির স্রোতে জলের ঢেউ এ -
একলা মেয়ে অলস বসে
সমর্পনের শান্তি মাখে।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে...
...বাকিটুকু পড়ুনখোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,...
...বাকিটুকু পড়ুনরাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব...
...বাকিটুকু পড়ুন