লুকোচুরি জীবন (হিমু)
২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জীবন যেন লুকোচুরি
কাঠের ঘর কাঁচের সিঁড়ি,
থাকে থাকে স্বপ্ন সাজা
ভাঙল সিঁড়ি, স্বপ্ন কাঁচা ।
জীবন যেন লুডোর খেলা
ছক্কার দানে সাজায় বেলা,
চালতে গিয়ে হঠাৎ দেখি
ছক্কা উধাও, পুট ও মেকি।
জীবন নিয়ে তাসের বাজি
খেলতে আমি না নিমরাজি,
রাণীর আশায় হৃদয় কাতর
রাণী কোথায় ? সবই জোকার।
জীবন নিয়ে কাড়াকাড়ি
সুখের নেশায় হামলে পড়ি,
ভুলের পথে বেবাক ভুলি
আমার মূল্য শূন্য কড়ি।
জীবনের এই প্যাস্টেল রঙ
সবার হাতে দেয় না ধরা,
রামধনুর ঐ আকাশী ঢং
আমার প্রাণে রক্ত ধারা।
কি ক্ষতি কি সবার তাতে ?
জীবনের টুঁটি ধরে টিপে,
নিজেকে দিয়ে শুধুই ফাঁকি
রক্ত-নেশায় আপনি মাতি ?
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে...
...বাকিটুকু পড়ুনখোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,...
...বাকিটুকু পড়ুনরাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব...
...বাকিটুকু পড়ুন