কালো মেঘে আকাশ ছাইল দেখি,
নতুন করে ঝড়ের পূর্বাভাস।
আঁকড়ে বাঁচি খড় ও কুটো কিংবা নতুন খুঁটি
বানভাসি মানুষের বিশ্বাস।
আরো একবার একই সাতকাহন
নতুন বোতলে পুরোনো দিনের মদ।
এক ঝটকায় শূন্য অবলম্বন
একলা ফেরার লড়াইএ আমি কাত।
রক্তে আমার ঘুমপাড়ানি-গান
নিঝুম নেশায় অতল দীর্ঘশ্বাস
ফাঁকির ঘুমে নিঃসঙ্গতা অচেতন
দাবিয়ে রাখি সকল সর্বনাশ।
আঁকড়ে বাঁচা সবার জন্য নয়
পৃথিবী রঙীন, কখন যে উদাসীন
জাপটে ডানা বুকভরা আশ্রয়
যেই ছুঁয়েছি, হয়েছি নিরাশ্রয়।
হৃদয় জুড়ে সব হারানোর টান
শ্বাসের বাতাসে প্রাচীর তুলে রাখে
মেকি সুখের আঁকুপাকু উত্থান
জীবনের টুঁটি টিপে ধরে মারে
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



