"একদা কারো ছিল মুখখানি মায়ায় মাখা,
একদা কারো আ-বাঁধা চুলে উথাল রাকা !
দাওয়ার নিচে ছায়ায় ভিজে জঙলা মাটি
শুষতো শুয়ে আকাশ জোড়া সাঁঝবেলাটি।
বৃথাই হলো বেদনা-কালো সেই চারুতা।
আসন ঠেলে কোথায় গেলে হা গিরিসুতা !
বাদুরঝোলা ডুমুরডাল আলুলকেশী,
পালিয়ে গেছে ঘরের লক্ষ্মী সোনার বেজি।
এখন দোর অবাধে ঠেলে বাতাস ঢোকে।
উঠোন ভরা হাটের লোকে বাটের লোকে।
কোথায় ? সব কোথায় ? সব কোথায় ? আজো
আছো কি কেউ কোথাও ? আছো ? কেউ কি আছো ?"
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



