
হে মরীচিকা,
আমার চারিপাশ আধারে ঘেরা
খানিক আলো ধার দিবে?
পরে ঠিক শুধরে দেবো।
অবলীনি,
ভয় পেয়ো নাকো,
তোমার চারিধার আলোয় ভরিয়ে দেবো,
আমার সাধ্য আছে যতো।
অতঃপর অবলিনী ঘর ছাড়িলেন, বর ছাড়িলেন,
মরীচিকার আলোয় নিজেকে রাঙাবে বলে।
রঙ্ধনুকে গায়ে মাখালেন অপরূপা হবে বলে।
আচ্ছা, অবলীনি,
ভেবেছো কি একবার?
কতো কাল কাটবে তোমার আশায় মরীচিকার?
নামই যার মরীচিকা, তার স্থায়ীত্বই তো ক্ষণিকের।
তবু অবলীনি মশগুল,
বাদ বাকী যা আছে সবই ভুল,
ভাবের ঘরে সিঁধ কাটার লেশ মাত্র নেই,
যায় যদি যাকনা সময় কেটে এভাবেই।
ভাবনায় ডুবে মরি,
যে জ্বালায় জ্বলে জীবন আমারি,
ভাগ্যলিখার কালি যেনো অতি শীঘ্রই ফুরোয়,
আমার মতো কেউ যেনো আর এই ধরনীতে না হয়।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৭ রাত ২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



