somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নষ্ট দৃষ্টি

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


৪৫ থেকে ৪৮ বছর হবে লোকটার। নাম আমীরুল ফারুকী। বনানীর একটা বড় গ্রুপে ডাইরক্টর হিসেবে আছেন। অফিসিয়ালি সুত্রে উনার সাথে পরিচয়। ২৮ দিন ধরে একটা কাজ আটকে যাওয়ায় প্রচন্ড ঝামেলা চলছিলো। আমার উপর দায়ীত্ব এলো ফারুকী সাহেবের থেকে কাজ টা উদ্ধার করে দেয়ার। হাকিমের হুকুম। সেদিনই প্রথম পরিচয় উনার সাথে। চার দিনের মাথায় কাজ টা উদ্ধার হলো। স্যার যেনো হাফ ছেড়ে বাঁচলেন।
.
এরপর থেকে উনার ওখানে যে কাজ গুলো দেয়া হতো সেই ফাইল গুলো আমার দেখতে হতো। ২০০৯ থেকে উনার সাথে কাজ চললেও উনাকে দেখেছিলাম ২০১৫ তে। ইফতারের দাওয়াতে স্যার সহ আমরা পাচঁজন গিয়েছিলাম উনার অফিসে। স্যার পরিচয় করিয়ে দিয়েছিলেন। আমি অবাক হলাম, উনার কন্ঠ শুনে মনে হয়েছিলো উনি খুব সহজ সরল নরম প্রকৃতির মানুষ। কিন্তু বাস্তবে উনি খুবই কর্কশ ব্যাবহারের একজন লোক। উনার অফিসের ম্যানেজারও উনার সামনে এসে মূর্তির মতো দাড়িয়ে কাজের রিপোর্ট দেয়। ২০১৫ এর পর উনাদের কোম্পানিতে আর কোন কাজ ছিলোনা বলে উনার সাথে আর যোগাযোগ হয়নি।
.
আমি যখন ২০১৬ তে যখন চাকরীতে ইস্তফা জানালাম, তখন মেইল পেয়ে উনি আমাকে মেইলের উত্তর করলেন। কিছুক্ষন পরেই কল করে সৌজন্যতামুলক খোঁজখবর নিলেন। কিন্তু গতো তিন / চার মাস থেকে তিনি প্রায় প্রতিদিন কল দেন। উদ্দেশ্য হলো তিনি চাকরীর পাশাপাশি নিজেই একটা কিছু ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে চান। আর এজন্য আমার থেকে উপদেশ সাহায্য চান। প্রথম কয়েকদিন আমি অবাকবনে গিয়েছিলাম। আমার মতো সামান্য একজন ব্যাক্তির কাছে উনি ব্যাবসা সংক্রান্ত উপদেশ চাচ্ছেন? উনাকে উপযুক্ত কয়েকজনের সন্ধান দিলা এ ব্যাপারে উপদেশ পেতে। কিন্তু তিনি প্রতিদিন কল করেই যাচ্ছেন, আর একই বিষয় বার বার বলছিলেন। খুব বিরক্তবোধ করলাম। কিছু বললাম না। কল এড়িয়ে যেতে লাগলাম। উনিও বিভিন্ন নাম্বার থেকে কল দেয়া শুরু করলেন। বিষয় টা খুব খারাপ লাগায় বেশ কিছু নাম্বার ব্লক লিষ্টে রাখলাম। কিন্তু উনি নতুন নতুন নাম্বার থেকে প্রতিনিয়ত কল করেই যাচ্ছেন। কয়েকবার কথা রেকর্ডও করেছি, কিন্তু উনার বার বার একই প্যাচাল। মাঝে মাঝে কেমন যেনো ফিসফিসয়ে কথা বলেন। আমি কেমন আছি, কি করছি, কেমন যাচ্ছে দিনকাল, এসব নিয়ে কেমন কেমন ভাবে যেনো জিজ্ঞাসা করে।
.
হুমায়ুন আহমেদ এর একটা কথা ভীষণ ভালো লেগেছিলো।
"মেয়েদের তৃতীয় নয়ন থাকে। এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে। পুরুষের খারাপ দৃষ্টিও বুঝে। মুরুব্বি কোন মানুষ মা- মা বলেপিঠে হাত বুলাচ্ছে – সেই স্পর্শ থেকেও সে বুঝে ফেলে মা ডাকের অংশে ভেজাল কতটুকু আছে।"
হ্যাঁ, আমিও বুঝতে পারি তার এই প্রতিদিন কল করায় ঠিক কেমন ভেজাল আছে। ঘেন্না হয় আমার। বাপের বয়সী উচ্চপদস্থ কর্মকর্তা বলে যে সম্মান দেখিয়েছি সে সম্মানের যোগ্য তিনি নন। চক্ষুলজ্জা ভুলে এসব লোকের মুখে জুতার বাড়ি মেরে শিক্ষা দেয়াই উচিৎ। এর আগ পর্যন্ত এরা এদের শোধরাবেনা। নিকৃষ্টমনের লোকজনরাই এধরনের কাজ করতে পারে বা এধরনের কাজে আনন্দবোধ করে।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৭ রাত ২:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

×