অন্ধকার-2..(অ্যালন)..
১৫ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অতীতের কুয়াশা ভেদ করে ভেসে উঠলো কতো আধভোলা মুখ..কল্পনায় শুনতে পেলাম সেইসব কন্ঠস্বর যা অনেক দিন আগেই চিরকালের মতো নিরব হয়ে গেছে..আর সেই সব পরিচিত গান যা এখন আর কেউ গায় না..আমার জাগ্রত স্বপ্ন যখন ধীরে ধীরে করুণ থেকে করুণতর সূরে নেমে গেল..তখন বাইরের ঝড়ের হাহাকার পরিনত হলো মূদু বিলাপে..জানালার কাঁচের উপরে বৃষ্টির ক্রুদ্ধ আঘাত অস্ফুট মৃদু শব্দে পরিণত হলো..রাস্তার সব শব্দ একে একে থেমে এলো এবং সর্বশেষ বিলম্বিত পথিকের পদশব্দও দূর হতে দূরে মিলিয়ে গেল..কোথাও একটি শব্দও আর রইলোনা..
একটা নির্জনতাবোধ যেন আমাকে জড়িয়ে ধরেছে..ঘরের মধ্যে চলাফেরা করছি পা টিপে টিপে..যা কিছু করছি সব চুপি চুপি..যেন আমার চারপাশে এমন সব শত্রুরা ঘুমিয়ে আছে যাদের ঘুম ভাঙ্গলে মারাত্নক বিপদ হবে..
বিছানাতে শুয়ে পড়লাম..শুয়ে শুয়ে বৃষ্টির শব্দ..বাতাসের গর্জন..দূরে জানালা বন্ধ করার অস্ফুট আওয়াজ শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়লাম..
গভীর ঘুমই ঘুমিয়েছিলাম..কতক্ষন ঘুমিয়েছি জানিনা..হঠাৎ ঘুম ভেঙ্গে গেল..একটা লোমহর্ষক প্রত্যাশায় বুকটা ভরে উঠেছে..চারিদিকে ঘন অন্ধকার..কোন শব্দ নেই..একদম স্তব্ধ..শুধু আমার বুকের ভেতরটা ছাড়া..যেখানে হৃদস্পন্দনের শব্দ হচ্ছে..
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন