somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধু দিবসের সাতকাহন

০৩ রা আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে (৩রা আগস্ট, ২০০৮) বিশ্ব বন্ধু দিবস। সবাই হয়তো জানেন, আগস্ট মাসের ১ম রবিবারটাই পালিত হয় বন্ধু দিবস হিসেবে। আচ্ছা, এই দিবসের সংঙ্গাটা একটু অদ্ভুত না? ১লা জানুয়ারী, ২১শে ফেব্রুয়ারীর মতো নির্দিষ্ট কোন তারিখ না, বরং আগস্ট মাসের ১ম রবিবার। রবিবার । কেন? কেন মঙ্গল কিংবা বৃহস্পতি বার না? কখনো এই প্রশ্ন আসেনি মনে? আপনার এসেছে কিনা জানিনা, তবে আমার এসেছে। তাইতো গুগলে মেতেছিলাম অনেকটা সময়। শেষ পর্যন্ত যা পেলাম তার সারমর্ম এই-

১৯৩৫ সালে যুক্তরাষ্ট্র কংগ্রেস বন্ধুত্বের গুরুত্ব অনুধাবন করে একটা দিনকে ‘জাতীয় বন্ধু দিবস’ [১]। এর পিছনে কারণ কী ছিল, তা নিশ্চিত না হলেও ধারণা করা হয় - ১ম বিশ্বযুদ্ধের পর জনমনে যে অবিশ্বাস আর শত্রুতা জন্ম নিয়েছিল তার প্রেক্ষিতেই বন্ধু দিবসের শুরু। লক্ষ্য করুন - ‘জাতীয়’ বন্ধু দিবস, ‘আন্তর্জাতিক’ নয়। তাহলে এটা আন্তর্জাতিক হল কবে? জাতিসংঘের মতো কোন আন্তর্জাতিক সংস্থা থেকেও এ ঘোষণা এসেছে বলে কোন তথ্য পাইনি। আসলে যা হয়েছে - যুক্তরাষ্ট্রে এ দিবসের সাফল্য দেখে অন্যান্য দেশও তা পালন করতে থাকে। কালে তা আন্তর্জাতিক রূপ লাভ করে। তবে এই আন্তর্জাতিক রূপ সার্বজনীন নয়। কিছু দেশ আছে যারা একই দিনে বন্ধু দিবস পালন করেনা। যেমন, দক্ষিন আমেরিকার কিছু দেশে যেখানে ২০শে জুলাই বন্ধু দিবস, সেখানে প্যারাগুয়েতে তা ৩০শে জুলাই [২]। আবার চিলিতে নিয়মটা হল - অক্টোবরের প্রথম শুক্রবার। এদিকে সিঙ্গাপুরের শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধু দিবস পালন করা হয় ২য় টার্মের ৩য় কার্যক্ষম শুক্রবার (3rd working Friday)[৩]।

অ! যে কারণে গুগলের আশ্রয় নিয়েছিলাম - তাইতো বলা হল না। কেন রবিবার? আসলে এরও কোন সনির্দিষ্ট কারণ পাইনি। অগত্যা সাধারণ বুদ্ধি-বিবেচনার আশ্রয় নিতে হল। আমার যা মনে হয় - যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক ছুটি রবিবার। আর বন্ধু দিবস হিসেবে এমন একটা দিনকে বেছে নেয়া হয়েছে যেদিন সকলে কাজকর্মের চিন্তা দূরে রেখে সবার সাথে নিশ্চিন্তে দেখা-সাক্ষাৎ করতে পারে। আর আমার ভিতরে গন্ডগোলটাও এখানেই। যুক্তরাষ্ট্রের লোক যদি তাদের সুবিধামতো (এবং অবশ্যই যুক্তিসংগত) দিনে বন্ধু দিবস পালন করতে পারে, তাহলে আমরা কেন পারিনা? আর এটা তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোন সংস্থা কর্তৃক অনুমোদিতও না। তাহলে আমরা কেন আগষ্টের ১ম শুক্রবারকে বন্ধু দিবস বলিনা? আমার ছোট্ট মাথায় এর উত্তর আসে না।

আসলে আমাদের দেশে বন্ধু দিবসের প্রচলন বড় বেশি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে (আমার মনে হয়)। ব্যবসায়ীদের কাছে আর অনুভূতির দাম কি? শত্রু দিবসে যদি বন্ধু দিবসের চেয়ে বেশি লাভ হত, তাহলে হয়তো তারা তাই করত।

যাকগে, মন খারাপ করে লাভ নেই। বরং এই সুযোগে সকল বন্ধুদের প্রতি ভালবাসা জানাতে পেরে নিজের মনকে খুশি রাখি। ভাল থেকো, বন্ধুরা।

[১] http://www.theholidayspot.com/friendship/history.htm

[২] http://news.deviantart.com/article/53388/

[৩] http://www.ne.edu.sg/core_events.htm
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০০
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×