somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আলতাফ শেহাব
শৈশব কেটেছে ডাকাতিয়া পাড়ের নিজগ্রামের মাটি আর ধূলাতে। কৈশরেই (১৯৯৩ খ্রীস্টাব্দে) চ’লে আসেন বাবার কর্মস্থল কুমিল্লা শহরে। মফস্বলের আলো হাওয়ায় অতিক্রান্ত হয় প্রথম যৌবন। বর্তমানে ঢাকায় বসবাস করছেন।nnছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হন ১৯৯৯ খ্রীস্টাব্দে।

কবিতায় লিখব খুনের বয়ান

০৩ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জলপাই সবুজে জড়োসড়ো প্রতিটি রাজপথ
নগরে এমন শ্রাবণ আমরা চাইনি।
সাজোয়া ট্যাংকের পিঠে উদ্ধত রাইফেল হাতে
পথরোধ করে দাঁড়িয়ে থাকবে প্রহরি
এতো বিমর্ষ নিরাপত্তা আমরা চাইনি

বাবার কোলে গুলিবিদ্ধ শিশু রিয়া গোপ
সন্তানহারা চোখে আজন্ম শোক চাইনি।
ঝাঁজাল কাঁদানেগ্যাস রুখতে গিয়ে
জনালার শার্শিতে গুলিবিদ্ধ হলো
কিশোর সামির, চোখের মনি ভেদ করে
মাথার খুলি ভেঙ্গে দিল ঘাতক বুলেট,
তাঁর মায়ের আজন্ম শূন্যদৃষ্টি চাইনি।
প্রকাশ্যে রাস্তায় খুন হলো আবু সাইদ
সরাসরি বুকে গুলি করে দিলো বাহিনী।
চোখেমুখে হাঁসতো ছেলেটা মীর মুগ্ধ
আমাদেরই অর্থে কেনা বুলেটে স্তব্ধ।
আছে এমন আরো শতশত খুনের বিবরণ
কটা মুছবে রাষ্ট্রীয় শোকের কালো প্রহসন?

নিরাপত্তা ভিক্ষা চাইছে নিরাপত্তা বাহিনী
লাশের মিছিলে শামিল হচ্ছে ইউনিফর্ম
বিনা প্রতিরোধে ভেঙ্গে যাচ্ছে কারাগার
আমার বুকে তাক করে রাখা দেহরক্ষীর বন্দুক
রক্তস্রোতে উপচে পড়ছে নালা-নর্দমার বুক
জনতার মুখোমুখি লোভী রাজনৈতিকের মুখ
লাশ কাটা ঘরে অগণিত লাশ পরিচয়হীন
ছাই হয়ে গেছে অন্তর্জাল যদিও তারহীন
দিনের পর দিন বিভৎস সান্ধ্য আইন
দিনের আলোয় সব দাবি মেনে নিবে ঠিক
অন্ধকার ঘনীভূত হলে দরোজায় ঠক ঠক
রাষ্ট্রের সকল সান্ত্রী নির্ঘুম রুখে দিতে জনতা
এ কোন প্রেতছায়া, কারা জনপদের ক্ষমতা।

আলমত নষ্ট করবে, ফাঁসিয়ে দেবে সহযোদ্ধাদের
প্রয়োগ করবে- মুছে দেয়ার আছে যতো কৌশল
এজহারে বিবরণ লিখবে তোমাদের মতো ছলে!
প্রতিটি সুরভিত নগর উদ্যানে জড়ো হবো আমরা
ঢেকে দিব যতো কোলাহল সব মিছিলে মিছিলে
কবিতায় লিখব খুনের বয়ান দেয়ালে দেয়ালে।

সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×