somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভয় হয় মাগো! তোমার পুলাপানগো সহিসালামতে রাখিও!

২৯ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওগো মা,
কালকের ম্যাচে কেমনে কেমনে জানি জিতিয়া গেল আমাদিগের দলটা! ভাবিতেছি আগামী ম্যাচটা জিতিয়া দেশকে এক বিশাল উপহার প্রদান করিব! আমরা খারাপ খেলিলে যেমন তোমার চোখে পানি আসে, তেমনি আমরা ভাল খেলিয়াছি বলিয়া তোমার মুখে হাসি ফুটিবে এ আমি জানি! রাজ্জাকের বাউন্ডারী শেষে যে তুমি দু'হাত তুলিয়া প্রানভরিয়া প্রার্থনা করিয়াছিলা, এ আমি দিব্যচোখে দেখিতে পাইতেছি! চারিদিক হইতে সবাই আজ প্রসংশার সাগরে আমাদিগকে ভাসাইয়া দিতেছে! নিজেদের আজ মনে হইতেছে সত্যই আমরা তোমার সন্তান! বাংলার লাল সবুজ পতাকাকে জড়াইয়া ধরিয়াও মন ভরিতেছে না। মা, স্কুলে ভালভাবে পাশ করিবার পর যেমন তোমার কাছে দৌড়াইয়া ছুটিয়া আসিতাম, আজও ঠিক তেমনি আসিতে ইচ্ছা করিতেছে! তোমার অপেক্ষমান দু'চোখে যে আমরা স্বপ্নের পরশ বুলাইয়া দিতে পারিয়াছি, ইহাতেই আমাদের গর্ব!
এত আন্দ , এত ভালবাসা, এর মাঝেও আমার মন কু ডাকিতে শুরু করিতেছে! মনে পড়িতেছে গত ওয়ানডে বিশ্বকাপের কথা! কি ভালই না খেলিয়াছিলাম আমরা! বাঘাবাঘা দলকে মাটিতে টানিয়া নামাইছিলাম! তখনও মনে হইতেছিল আমরা বুঝি সত্যই ওয়ার্ল্ডক্লাস টিম হইয়া গিয়াছি! আসলে সবই ছিল ভুল! তার পরে কত যে ম্যাচ হারিয়াছি তার ইয়ত্ত্বা নাই! হারিতে হারিতে মাঝে মাঝে ১-২টা ম্যাচ জিতিয়া দলটা কোনক্রমে পেটে ভাতে বাচিয়া ছিল! আর গত টি২০ বিশ্বকাপের জ্বালাত অন্তরে এখনও জ্বলজ্বল করিতেছে! প্রস্তুতি ম্যাচগুলি কি ভালই না খেলিয়াছিলাম, অথচ আসল ম্যাচে গিয়া আয়ারল্যান্ডের মত দল যখন আমাদিগকে হারাইয়া দিল তখন নিজেকে নিয়া মাটিতে ঢুকিয়া যাইতে ইচ্ছা করিতেছিল! আসলে ইহাই হইবার ছিল! আমরা নিজেদেরকে নিজের সামর্থের থেকে বড় ভাবিয়া বাস্তবতাকে ভুলিয়া গিয়াছিলাম! প্রস্তুতি ম্যাচে যে সবাই প্রস্তুত হইয়া পরের ম্যাচ গুলোতে ঝাপাইয়া পড়ে তা আমরা বুঝিতে পারি নাই! আসলেই আমরা বুঝিনা কি করিয়া নিজেদেরকে প্রস্তুত করিতে হইবে! কেও দু-একটা ভাল কথা বলিলে নিজেকে ব্রায়ান লারা, ওয়াসিম আক্রাম, শেনওয়ার্ন মনে হইতে থাকে! অথচ তার যে কতটুকু সাধনা করিয়া আজ ঐখানে গিয়াছে তা আমরা বুঝিতে চাই না! আমাদিগের মানষিকতা আগের চাইতে উন্নত হইলেও, আসল পরীক্ষার সময় আমদিগের পুরান চেহারা বাহির হইয়া পড়ে! বোলিং করিলে লাইন লেন্থ থাকে না, স্পিনে মনে হয় গড়াইয়া বল চলে, ব্যাটিংয়ে যেন পাকে গ্লু দিয়া কেও আটাকাইয়া দেয়, একই জায়গায় ক্যাচ দিয়া নিজেকে তৃপ্ত করি! কালকের ম্যাচে যদি ওয়েস্টইন্ডিয়ানদের ব্যাটিংয়ের সময় আমাদিগের কারও কারও বোলিং দেখিয়া নিজেরই খারাপ লাগিয়াছে, ফিল্ডারা যেন তথবৈচ!আমাদের ব্যাটিংয়ে সময় তোমার দোয়ায় আমাদিগের সবচেয়ে বড় সহায় ছিল! না হইলে কি ওয়েস্টইন্ডিয়ানদের সি-টিম এই রান আউট মিসের মহড়া করে! ইস! তাহারা যদি ঐ সোজা সোজা রান আউটগুলো করিতে পারিত তাহলে হইত তোমার চোখে আজ অন্ধকারা বাসা বাধিত!
মা, আমাদিগের জন্য দোয়া করিও যেন আমরা সকলেই ম্যাচে মর্যাদা বুঝিয়ে, দেশের সন্মানকে বুকে লইয়া যুদ্ধ করিতে পারি! সবাই যেন সাকিব হইয়া উঠিতে পারে! সবার কাধ যেন বিশাল হইয়া যায়, যেখানে রাজ্যের চাপ আসলিও কোনরূপ চন্চলতা দেখা যাইবে না! সবাই যেন সত্যই দায়িত্ববান হই!


সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৫০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×