শেষ হল বিশ্বকাপ মিশনের বাংলাদেশ পর্ব।
বিশ্বকাপ যাওয়ার প্রাক্কালে আমাদের সবার প্রত্যাশা ছিল বাংলাদেশ টিমের কাছ থেকে তাদের অভিজ্ঞতার আলোকে ভাল খেলা উপহার পাওয়ার। গ্র“প পর্যায় ম্যাচে প্রথমেই ভারতকে হারিয়ে যে অঘটনের সূচনা করে সুপার এইটে নিজেদের জায়গা করে নিয়ে এক ধরনের আলোচনায় চলে আসা বাংলাদেশ টিম সেভাবেই হতাশ করেছে সুপার এইটে ব্যাটস্ম্যানদের ব্যর্থতা দিয়ে।
আয়ারল্যান্ডের সাথে হারের পর এই ব্যর্থতা আরো স্পষ্ট হয়ে উঠে। বাংলাদেশ টিমকে নিয়ে আলোচনার পরিবর্তে সমালোচনার ঝড় বইতে শুরু করে। গতকালও সে ক্ষতকে আরো বাড়িয়ে দিল যখন ব্যাটিং ব্যার্থতা ঘাড়ে নিয়ে ৯৯ রানের হারকে বরণ করতে হল।
যাই হোক, আলোচনা, সমালোচনা, ভালো, খারাপ সবকিছু হিসাব নিকাশ করে আমরা আরও একটি বিশ্বকাপ মিশন শেষ করলাম। বিসর্জন, অর্জনের প্রসঙ্গে যদি আসি তাহলে বলতে হবে ’সুপার এইট’-এ উত্তীর্ন হওয়া বাংলাদেশ ক্রিকেট অঙ্গনের ইতিহাসে নতুন অধ্যায় সংযোজিত হল। যা পরবর্র্তীতে আমাদেরকে উৎসাহ যোগাবে। স্মৃতিতে হয়ে থাকবে অম্লান, চিরস্মরনীয়।
আমরা আমাদের ক্রিকেটকে নিয়ে যেমন হাসি তেমনই কাঁদি, আনন্দ উল্লাস বাধ ভেঙ্গে যায় তেমনি সমালোচনায়াও পিছপা হইনা। সবই ক্রিকেটে ঘিরে। যেন ভালবাসারই বহিঃপ্রকাশ। সে ভালবাসা থেকেই আজ বিশ্বকাপ মিশন শেষ করা বাংলাদেশ টিমকে অভিনন্দন জানাই । অভিনন্দন টিমের সকল খেলোয়ার, কমকর্তা এবং সহযোগীদের।
তাদের প্রচেষ্টা অব্যাহক থাকুক। বিশ্বকাপের খেলার সব ভূল ক্রটি সংশোধন করে নতুন প্রত্যয়ে উজ্জীবিত হোক বাংলাদেশ টিম, বিশ্বকে পরিচয় করিয়ে দিবে একটি নতুন উদ্দীপ্ত দল হিসেবে সে শুভ কামনাই করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

