অন্ধকার ঘর। টিভির পর্দার আলোয় ঘরে আলো-আঁধারী। কোনও সংলাপ নয়। ভেসে আসছে চূড়ান্ত সম্ভোগের আশ্লেষ। টিভির ছবি হাঁ করে গিলছে নানা বয়সী একদল কিশোর। ঢিশুম ঢিশুম হিন্দি সিনেমা নয়। তারা দেখছে নীল ছবি।
একটি সমীক্ষা বলছে সন্ধ্যার পর দিল্লির পথশিশুদের একটাই বিনোদন। চুটিয়ে পর্নোগ্রাফি দেখা। এমনকি এর জন্য রোজগারের সবটাই প্রায় চলে যায় তাদের। টান পড়ে পেটে। কিন্তু তাতেও পিছপা হয় না তারা। খাবার না জুটলেও নীল ছবির জোগানে যেন টান না পড়ে! খালি পেটে থাকতে হবে, তাই সই। কিন্তু পর্নোগ্রাফি চাই।
দিল্লির এই পথশিশুদের মধ্যে আছে কাগজ কুড়ানি, ভিখিরি থেকে ছোটখাটো কোনো জায়গার সামান্য কর্মীও। নীল ছবির ডিভিডি অথবা ভিডিও গেমের পিছনে বেরিয়ে যায় তাদের সামান্য আয়ের বেশিরভাগ অংশ। চলে মোবাইলে ডাউনলোডও।
দিল্লি এবং দিল্লি শহরতলিতে নির্দিষ্ট চায়ের দোকান আছে। সেখানেই নীল ছবি দেখার ব্যবস্থা করা হয়। মাঝে মাঝে পুলিশ এসে দাঁড়ায় বটে। কিন্তু তাদের ‘খুশি’ করে দিলেই ঝামেলা খতম। এছাড়াও আছে বহু বেআইনি পর্ন-ভিডিও পার্লার। যেখানে ৫০-৬০ টাকার বিনিময়ে নীল ছবি দেখে এই গৃহহীন শিশুরা।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী দিল্লিতে পথশিশুর সংখ্যা প্রায় ৫০ হাজার। নীল ছবি ঘিরে তাদের আসক্তি বাড়ায় বাড়ছে যৌন অপরাধ।
নিজেদের এই জীবনে ‘খুশি’ এই শিশুরাও। সারাদিনে খাবার বলতে হয়তো চা আর বিড়ি। পেটে খিদে, অপুষ্ট, রোগে ভোগা, অস্থি চর্ম সার এই মুখগুলোয় গোঁফের রেখা গজানোর অনেক আগেই হাতেখড়ি হয়ে যাচ্ছে নীল-দর্শনে। অনিশ্চয়তা আর অভাবে ভরা জীবনে এটাই যে তাদের একমাত্র ‘বিনোদন’।
এই চিত্র প্রতিবেশী দেশ ভারতের। বাংলাদেশের কী খবর? দিন দিন বেড়ে চলেছে মোবাইলে পর্নো ছবির আপলোড। লাগামহীন ঘোড়ার মত অপরাধ প্রবনতা বেড়েই চলেছে, রেহাই পাচ্ছে না ৮০ বছরের বুড়ি থেকে ১৫ মাসের শিশুও। আল্লাহ আমাদের হেফাজত করুন এই ডিজিটাল যুগের ডিজিটাল দাজ্জালের হাত থেকে।
পেটে ক্ষুধা, তবু পর্নোগ্রাফিতে চোখ পথশিশুদের
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।