আজ সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর খিলগাঁওয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ওই সময় তার কানে ইয়ারফোন ছিল। এ কারণে ট্রেন আসার শব্দ সে শুনতে পায়নি বলে জানান প্রত্যক্ষদর্শীরা। নিহত মাহবুবুল হাসান (১৬) খিলগাঁও মডেল হাই স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র। তার বাসা তিলপা পাড়া এলাকায়।
কমলাপুর রেলওয়ে থানার ওসি আব্দুল মতিন জানান, আজ সকালে খিলগাঁও খিদমা হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। রেললাইন পার হওয়ার সময় মাহবুবের কানে ইয়ারফোন ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ কারণেই হয়তো ট্রেন আসার বিষয়টি সে বুঝতে পারেনি। মাহবুবের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এই পৃথিবীতে মৃত্যুর চেয়ে বড় সত্য আর নাই। এই মৃত্যুকেই আমরা সব থেকে কম স্মরণ করি। আমার যেটা বিশ্বাস করতে চাই না তা হলো আমাদের মৃত্যু। কখনো ভাবি না আমার জীবনের শেষ আমল কি হবে যদি মারা যাই; একবারও ভাবিনা যা করছি তা আমার জন্য মঙ্গলজনক না বেহুদা। আল্লাহর নবী সর্বদা বলতেন, আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে কম কম হাসতে বেশী বেশী কাঁদতে।
বস্তুবাদ আমাদেরকে এমন ভাবে ঘিরে আছে যে এটাকেই আল্লাহ পাক আমাদের দৃষ্টিতে শুশোভিত করে দিয়েছেন। মানুষ হাসতে হাসতে রাস্তায় বের হয়ে লাশ হয়ে ফিরে আসছে, চোখের সামনে ট্রেনে কাটা পড়ছে তরতাজা যুবক। বিল্ডিং ধ্বসে মারা পড়ছে শত শত নারী পুরুষ কিন্তু আমরা কিসের শিক্ষা গ্রহন করছি ওখান থেকে? কিছুই না.......শুধু রাজনীতি আর রাজনীতি।
কানে হেডফোন, ট্রেনের নিচে কিশোর। হাতে ইন্টারনেট, ফেসবুক মাথা ফেটে চৌচির, রাস্তায় ঘিলুর ছড়াছড়ি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।