somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সুচিন্তিত মতবাদ
সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

আসুন জেনে নেই সকল নবী ও রাসূল গণ কে কোথায় ঘুমিয়ে আছেন। পর্ব-০২

১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা অনেকেই জানিনা আমাদের প্রিয় নবী ও রাসূলগণ কে কোথায় ঘুমিয়ে আছেন। আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন, নবী ও রাসূলদের মৃত দেহ মাটিকে খেতে মানা করা হয়েছে। তাঁদের দেহ ঠিক একই রকম আছে যেমনটা ছিল শেষ বার শুধু ধড়ে প্রাণ নাই। কাল কেয়ামতের দিনে আল্লাহ সকলকে জীবিত করবেন ঠিকই তবে নবী ও রাসূলগণ থাকবেন অনন্য মর্যাদার অধিকারী।

হযরত ইয়াকূব (আঃ) সমাধিস্ত হয়েছেন ফিলিস্তিনে। তিনি ছিলেন হযরত ইউসূফ (আঃ) পিতা। পূত্র ইউসূফকে যখন তার ভাইয়েরা ষড়যন্ত্র করে কুয়ার ভিতর ফেলে দিয়েছিলেন তখন থেকে কাঁদতে কাঁদতে তিন তাঁর চোখ হারান এবং যখন তার পূত্রকে শেষ বয়সে ফিরে পান তখন তার দৃষ্টি শক্তি ফিরে আসে। এক হৃদয় বিদারক ঘটনা তার জীবনে ঘটে। দেখুন তার কবর।



হযরত ইউসূফ (আঃ) ঘুমিয়ে আছে ফিলিস্তিনে। হযরত ইউসূফ (আঃ) ছিলেন মানব সৃষ্টি জগতের সব থেকে সুদর্শন পুরুষ। তাঁর চেহারার দিকে তাকিাতে গিয়ে বিবি জুলেখা ও তার বান্ধবীগণ আপেল কাটতে গিয়ে তাহের আঙ্গুল কেটে ফেলেছিলেন। তবে তার নামে বিভিন্ন মিথ্যা কাহিনী রচিত হয়েছে যার কোন দালিলিক ভিত্তি নাই। এই পৃথিবীতে আল্লাহ পাক এমন কোন সুদর্শন পুরুষ আর পাঠাননি। দেখুন সেই সুদর্শন পুরুষের সমাধি।



হযরত আইযূব (আঃ) এর কবর রয়েছে ওমানে।



হযরত শোয়ায়েব (আঃ) এর সমাধিস্থল জর্ডানে।



জলিলুল ক্বদর নবী হযরত মূসা (আঃ) এর কবর ইসরাঈলে। আল্লাহর হুকুমে তিনি ফেরাউনকে তাদের সকল দলবল সহ নীল নদের তলদেশে ডুবিয়েছিলেন। ফেরাউনের লাশ এখনো ইতিহাসের স্বাক্ষী হয়ে আছে তুরষ্কর কারাগারে। মূসা (আঃ) তার হাতের লাঠি মাটিতে নিক্ষেপ করলে আল্লাহর হুকুমে তা অজগর সাপ হয়ে যেত। আল্লাহর একত্ববাদের বিশ্বাস অবিশ্বাসির মাঝে আনানোর জন্য এসকল মুজেজা হযরত মূসা (আঃ) কে আল্লাহ পাক দিলেও তা ফেরাউন সহ তার কাওমের লোকজন তাকে যাদুকর বলে অভিহিত করেছিলেন। একারনে আল্লাহ পাক তাদের সমূলে ধ্বংস করেছিলেন। আল কোরআনে তার বিস্তারিত বিবরণ আছে।



হযরত হারূন (আঃ) ঘুমিয়ে আছেন জর্ডানে। এই জর্ডানে রয়েছে ডেথ-সী। হযরত মূসা (আঃ) কে সহায়তা করার জন্য আল্লাহ তার ভাই হযরত হারূন (আঃ) কেও নবী করে পাঠিয়েছিলেন। এটাই তার কবর।



হযরত দাউদ (আঃ) ঘুমিয়ে আছেন ইসরাঈলে। তিনি ছিলেন লোহার কামার। আল্লাহ পাক তাকে এক বিশেষ মুজেজা দিয়েছিলেন। তার হাতের ছোঁয়ায় লোহা নরম হয়ে যেত এবং লোহাকে যেমন খুশী তিনি তেমন রূপ দিতে পারতেন। এই জলিলুল ক্বদর নীবর কবরটি দেখে নিন।



হযরত সোলায়মান (আঃ) ও ঘুমিয়ে আছেন ইসরাঈলে। তিনি ছিলেন এক বিশিষ্ট মুজেজার অধিকারী। তানি সকল প্রাণীকূল ও গাছ পালার ভাষা বুঝতেন এবং শুনতে পেতেন। অসংখ্য জীন তার কৃতদাস ছিল। একদা সোলায়মান (আঃ) তাঁর জনবল নিয়ে যাচ্ছিলেন এমতাবস্থায় একটা পিপড়াকে তিনি ভাষন দিতে শুনলেন। তিনি ভাষন শুনে হাসছিলেন এবং পিপড়াটাকে হাতের তালুতে নিয়ে জিজ্ঞেসা করলেন এমন চিৎকার চেচামেচি করে তুমি কি বলছ তোমার কাওমদের উদ্দেশ্যে? উত্তরে পিপড়া যা বলল তা শুনে সুলায়মান (আঃ) এর শরীর শীতল হয়ে গিয়েছিল কারন আল্লাহ পাক একটা ছোট্ট পিপড়াকে দিয়ে এতবড় জলিলুল ক্বদর নবীকে শিক্ষা দিলেন যে দায়িত্বশীলতা কাকে বলে। পিপড়াটি সোলায়মান (আঃ) কে বলল যে, সে ভাষন দিয়ে বলছিল যে সোলায়মান ও তার দলবল এই পথ দিয়ে আসছে সুতরাং তোমরা দ্রুত গর্তে ঢুকে পড়। সোলায়মান ও তার দলবলের পায়ের নীচে পিষ্ঠ হয়ে যদি একটা পিপড়াও মারা যায় তাহলে কাল কেয়ামতের মাঠে আমাকে গোত্র প্রধান হিসাবে তার হিসাব দিতে হবে। সুবহান আল্লাহ !! পিপড়াদের মাঝেও কি ইউনিটি;;
এছাড়াও সোলায়মান (আঃ) এর আর একটি ঘটানা শিক্ষাবাহ। তিনি লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনদের দ্বারা মসিজিদ নির্মানের কাজ করাচ্ছিলেন এমতাবস্থায় তার মৃত্যু হল কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় তার দেহ মাটিতে না পড়ে গিয়ে ওখানেই দাড়িয়ে রইল। জিনেরা সোলায়মান (আঃ) কে দেখে তাদের কাজ করতেই থাকল। অনেকদিন পর যখন উঁই পোকা তার লাঠিটি খেয়ে ফেলল তখন তিনি পড়ে গেলেন এবং তখনই জিনেরা বুঝতে পারলেন যে হযরত সোলায়মান (আঃ) অনেক আগেই মারা গেছেন। তারা আফসোস করে বলেছিলেন যে হায় ! আমরা যদি বুঝতাম যে হযরত সোলায়মান (আঃ) মারা গেছেন তাহলে কি এত কাজ করতাম? এই ঘটনা দ্বারা আল্লাহ পাক বুঝালেন যে জিনেরাও গায়েব জানতেন না মানুষতো দুরের কথা। আজকাল পীর সাহেবগণ গায়েব জানেন। যাই হোক বাদ দিলাম সেই প্রসংগ। দেখুন হযরত সোলায়মান (আঃ) এর কবর।



হযরত ইয়াহিয়া (আঃ) শান্তির ঘুম পড়ে আছেন দামস্কে। এটাই তার কবর।



হযরত যাকারিয়া (আঃ) এর সমাধি রয়েছে সিরিয়ায়। নীচে তার কবরের ছবি দেওয়া হল।



এটাই আমার কালেকশন। যারা পার্ট-০১ দেখেন নাই তারা এই লিংক থেকে হযরত আদম (আঃ) থেকে হযরত ইব্রাহীম (আঃ) এর কবর দেখে নিতে পারেন।
[link||http://www.somewhereinblog.net/blog/alukdia/30092865]

আমার পোষ্ট পড়ার জন্য সবাইকে অগ্রিম আন্তরিক ধন্যবাদ জানাই।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৪
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×