ব্লগার রাজিব আস্তিক না নাস্তিক ছিলেন তা আমি জানিনা আমি জানি শুধু তিনি একজন মানুষ।এবং তাকে হত্যা করা হয়েছে,ফেসবুক এবং ব্লগে এই নিয়ে বেশ মাতামাতি হচ্ছে।কতিপয় ইসলাম ধর্মের অনুসারীরা এই জন্য আলহামদুলিল্লাহ বলছেন,এই জন্য যে উনি নাকি একজন নাস্তিক ছিলেন এবং আল্লাহ, রাসুল এবং ধর্ম নিয়ে অনেক আপত্তিকর কথা বলেছেন ।একজন নাস্তিক মারা গেছে এই জন্য তারা খুব খুশী।আর রাজিবের সহকর্মী শাহবাগের অনুসারীরা বলছে এই কাজ করেছে "জামাত-শিবির"।আমি একটি প্রশ্ন রাখতে চাই আর তা হল,রাজিব কে হত্যা করেছে তা এখনো প্রমানিত হয়নাই।আমি সেইদিকে না গিয়ে কতিপয় ইসলাম ধর্মের অনুসারীদের একটি কথা বলতে চাই আর তা হল,একজন মানুষ নাস্তিক হলেই কি তাকে হত্যা করার কোন অধিকার কোন মানুষের আছে?কিম্বা একজন মানুষ নাস্তিক হলেই কি তাকে হত্যা করার কোন অধিকার ইসলাম বা অন্য কোন ধর্ম অনুমতি দান করে।আপনি যখন এই মৃত্যুকে সমর্থন দিচ্ছেন তখন প্রকারান্তরে আপনি ইসলাম কিম্বা ধর্মীয় মূল্যবোধেরই ক্ষতি করছেন,কারন এতে সমাজের অন্য মতালম্বিরা বলবে এই কাজ তারাই করেছে যারা ধর্মীও মূল্যবোধ লালন করে।তাই শুধু শুধু কেন নিজের পায়ে কুড়াল মারা।কিন্তু এটা কি হতে পারেনা রাজিব কে যারা খুন করেছে তারা ধর্মীয় মূল্যবোধ মোটেই লালন করেনা।হতে পারে তারা কোন গুন্ডা-সন্ত্রাসী।আবার ঠিক তেমনি, শাহবাগের আন্দোলন কারীদেরকেও বলছি আপনারা অন্ধকারে ঢিল না ছুড়ে একটু যুক্তি দিয়ে মুক্ত বুদ্ধির চর্চা করেন,কারন আপনারা কিভাবে জানলেন যে এই কাজ জামাত শিবির করেছে।তাহলে গত এক মাসে যে কইজন জামাত-শিবির মারা গেলো তাদের সবাইকে কি আপনারা হত্যা করেছেন?কারন আপনারা ত একটা স্লোগান সবসময় দেন,"ধর ধর শিবির ধর ধইরা ধইরা জবাই
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



