আমি প্রায় 1 মাস এই ব্লগে। মিথিলার মৃতু্য সংবাদে ভীষণ কষ্ট পেয়েছিলাম।
কিন্তু এখন বিষয়টা ভীষণ উপভোগ করছি ঃ
1) যেই অপরাধী হোক (মৃতু্য নিয়ে মজা করা অপরাধ কি না জানি না) সে ব্লগটাতে একটা আলোড়ন তুলেছে বলা যায় - এবং প্রচুর মানসম্পন্ন পোস্ট, গোয়েন্দা প্রতিবেদন পাচ্ছি। হ্যাটস অফ স্যালুট টু হিম।
2) কিছু ভাল কবিতা পেয়েছি আমরা।
3) প্রতারিত হলেও আমরা যে ভালবাসতে পারি - সেটা প্রমাণ করেছি। মিথিলার প্রতি আমাদের ভালবাসায় কোন খেদ ছিল না।
) আমার মত মানুষ যাদের কাজের পর অফুরন্ত অবসর - বউ, বাচ্চা নেই - তাদের সময়টা ভাল কাটছে - প্রতিনিয়ত আপডেট জানতে পেরে, ঘটনা নতুন নতুন দিকে মোড় নেয়ায় প্রতিটি সেকেন্ডে আমি শিহরিত।
5) মিথিলা ভারচুয়াল বা রিয়েল যাই হোক না কেন, আমার ভাল লেগেছে সে মারা যায় নি বলে - 18 বছরের মেয়েরা চিরকাল বেঁচে থাকুক। তাদের বয়সও না বাড়ুক - 18 তে থেমে থাক অনন্তকাল।
6) মৃতু্য নিয়ে জোক করাটা খুব খারাপ - ইমোশন নিয়ে খেলা । কিন্তু আমার কেন যেন মনে হয় - মৃতু্য নিজেই এই পৃথিবীর সবচেয়ে বড় জোক। তাই, আমার ঘৃণার বিষয়টা নিয়ে একটা জোক হওয়ায় আমি মনে মনে খুশি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







