
আমার সাথে তোমার কথা বলার ধরণ ঘৃণা করি আমি,
ঘৃণা করি যখন আমার মন পড়ে ফেলো তুমি।
অনেক ঘৃণা করি তোমায়, যেটা আমাকে অসুস্থ করে তোলে-
কখনো বানিয়ে দেয় কবি।
ঘৃণা করি যখন তুমি আমাকে হাসাও
কিংবা কাঁদাও।
তোমায় ঘৃণা করি, যখন তুমি আশেপাশে থাকো না
অথবা ফোন দাওনা।
তবে সবচেয়ে বেশী ঘৃণা করি-
যখন তোমায় ঘৃণা করতে পারিনা,
ঘৃণার কাছাকাছিও যেতে পারিনা।
কারণ তোমায় তো আমি ভালবাসি।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




