somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউঃ রাজত্ব

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফ্যাটম্যানের ব্যানারে নির্মিত ইফতেখার চৌধুরী পরিচালিত ছবিটির নাম রাজত্ব। পরিচালকের চতুর্থ ছবি এটি। ২০১৪ সালের ৭ মার্চ মুক্তিপ্রাপ্ত ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান, ববি, প্রবির মিত্র, রেবেকা প্রমুখ।

দুই ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিট ব্যাপ্তি ছবিটির কাহিনী আবর্তিত হয় শহরের নতুন পুলিশ কমিশনার সম্রাটকে(শাকিব খান) নিয়ে যে কিনা আন্ডার মাফিয়া ডনকে ধরতে নিজের পরিচয় গোপন করে নিজেকে নতুন ডন বলে পরিচয় দেয়। শহরের চাঁদাবাজি বন্ধ করতেও তৎপর থাকে সম্রাট।

নিজের মাকে বাবার পুরনো বাইকে করে গ্রামের বাড়ি রেখে এসে ফেরার পথে দুর্ভাগ্যবশত বাইক নষ্ট হয়ে যায়। গভীর রাতে আশেপাশে কোন গ্যারাজ না পেয়ে একটা বাড়ি দেখতে পেয়ে সেখানে রাতটা আপাতত বাইকটা রাখার সিদ্ধান্ত নেয় সম্রাট। সেই বাড়িতেই দেখা হয় রিহানার(ববি) সাথে। ডাক্তার রিহানার বাবা আর ছোট বোনকে নিয়ে ছোট্ট পরিবার। সেই রাতেই রিহানার বোনের জন্মদিন থাকে। বাইকটা রাখার পর জন্মদিনে সামিল হতে অনুরোধ জানায় সবাই। কেক কাটার পর সম্রাট ফিরে যায় তার শহরে। যাবার আগে রিহানার সাথে একটু আলাপ করে যায়। সেই সাথে বলে যায় পরে এসে বাইকটা নিয়ে যাবে সে। দুদিন বাদে সম্রাট যখন বাবার সৃতি বিজড়িত বাইকটা ফেরত নিতে রিহানার বাসায় আসে তখন দেখা যায় অন্য দৃশ্য। রিহানা এবং রিহানার বাবা সম্রাটকে না চেনার ভান করে চলে যেতে বলে। এমনকি বাইক রাখার কথাও অস্বীকার করে সে। কাহিনী মোড় নেয় অন্য দিকে।

এবার আসি মূল রিভিউয়ে। ছবির কাহিনী মোটামুটি মানের হলেও জাত মেরেছে অভিনয়টা। কেন্দ্রীয় চরিত্রগুলো ভালো অভিনয় করলেও পার্শ্ব চরিত্রগুলোর অভিনয় একদম ভালো ছিল না। শাকিব খানের কিছু কিছু দৃশ্যে মাত্রাতিরিক্ত মেয়েলীপনা দেখা গেছে। একজন পুরুষ পুলিশ কমিশনার কিভাবে মায়ের সাথে এইভাবে মেয়েলী ঢং করে তা আমার বোধগম্য হয় না। আবার নায়িকাকে প্রথম দেখে শাকিব নিজের মুখে নিজে সেক্সি স্টাইলে কেন হাত বুলালো তাও বুঝলাম না। এত ওভার অ্যাকটিং না করলেও পারতো। প্রথম দেখায় প্রেমে পড়ার দৃশ্য নানা উপায়ে পুরুষালি ভাবে প্রকাশ করা যায়। আরেকটি গানের দৃশে যখন নায়ক নায়িকাকে বাথ ট্যাবে দেখা গেল তখন শাকিবের মেয়েলী ভাবে বাবলে ফুঁ দেওয়াটাও দৃষ্টিকটু লেগেছে। নায়িকা হিসেবে ববি ভাল করেছে কিন্তু বোনের জন্মদিনে ববি ডাক্তার হয়েও এমন গ্লামারাস খোলামেলা গাউন কেন পরলো তা বুঝলাম না। নিজেকে ডাক্তার নায়লা নাইমের মত প্রকাশ না করে সাধারণ ডাক্তার রূপে প্রকাশ করলেই ভাল হত। ববির ছোট বোনের চরিত্রে অভিনয়কারীরও মাত্রাতিরিক্ত ন্যাকামি ভাল লাগেনি।

ছবির দৃশ্যায়ন ভাল লেগেছে। সেই সাথে গান গুলোও ছিল শ্রুতি মধুর। অদিতের সংগীতায়জনে ছবিটিতে রাখা হয়েছে পাঁচটি গান। সবচেয়ে ভাল লেগেছে হাসিব আর দোলার কণ্ঠে ‘তুমি ছাড়া’ শিরোনামের গানটি। গানটির জন্য দোলা মেরিল প্রথম আলো পুরস্কারে মনোনয়নও পেয়েছিল।

সবশেষে বলবো ছবিটি থেকে শিক্ষণীয় কিছু হয়ত পাবেন না তবে পরিপূর্ণ বিনোদন পাবেন সেই ব্যাপারে গ্যারান্টি দিতে পারি।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৪
১৬টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পঁই পঁই করে হিসাব রাখতে হবে, নতুবা বিপদে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×