somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আলভী রহমান শোভন
সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আধুনিক বিপণনের জনকঃ ফিলিপ কটলার

২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যুক্তরাষ্ট্রের শিকাগোতে ২৭ মে ১৯৩১ সালে জন্মগ্রহণকারী ফিলিপ কটলার একাধারে বিপণন বিষয়ক লেখক, প্রফেসর এবং পরামর্শক। বর্তমানে তিনি নর্থওয়েস্টারন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিপণন বিষয়ে পড়ান। আধুনিক বিপণনের এই জনক এ পর্যন্ত বিপণন বিষয়ে পঞ্চান্নটি বই লিখেছেন এবং দেড়শোর বেশী গবেষণাধর্মী প্রবন্ধ বিশ্বের প্রসিদ্ধ জার্নালে প্রকাশিত হয়েছে। তার লেখা ‘Principles of Marketing’ এবং ‘Marketing Management’ বই দুটি বিশ্বের প্রায় সকল দেশেই বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ছাত্রদের পড়ানো হয়।

চুরাশি বছর বয়সী এই অধ্যাপক জন্মসূত্রে আমেরিকান হলেও তার পরিবার ছিল ইউক্রেনের বাসিন্দা। ১৯১৭ সালে কটলারের পরিবার শিকাগোতে চলে আসে এবং সেখানেই নিবাস গড়ে তোলেন।

আধুনিক বিপণনের জনক বলা হলেও ফিলিপ কটলারের পড়াশোনার বিষয় ছিল অর্থনীতি। ডিপল বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক পর্যায়ে ভর্তি হন তিনি। সেখানে দুই বছর পড়ার পরই ১৯৫৩ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় তাকে অর্থনীতিতে স্নাতকোত্তর পর্যায়ে পড়ার সুযোগ করে দেয়। ১৯৫৬ সালে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলোজি থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গণিতে এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ে আচরণবিষয়ক বিজ্ঞানে গবেষণা করেছেন।

১৯৬২ সাল থেকে নর্থওয়েস্টারন বিশ্ববিদ্যালয়ে বিপণন বিষয়ে পড়িয়ে আসছেন ফিলিপ কটলার। তিনি মনে করে, বিপণন অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ যেখানে শুধু পণ্যের মূল্য বা দামই মুখ্য নয় একজন ক্রেতা বা ভোক্তার কাছে। বরঞ্চ বিজ্ঞাপন, বিক্রয় প্রোমোশন কিংবা বাজারজাতকরণ চ্যানেলও ক্রেতাকে প্রভাবিত করতে পারে পণ্যটি কেনার জন্য।

ফিলিপ কটলারের অনবদ্য আবিষ্কার বিপণনের চারটি অংশ যেটি ‘ফোর পি’স’ নামে পরিচিত যাতে রয়েছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং প্রোমোশন। এছাড়াও তিনি ‘সামাজিক বিপণন’ নামে একটি টার্ম সৃষ্টি করেছেন যেখানে দেখানো হয়েছে কিভাবে সামাজিক উন্নয়নের সাথে সাথে পণ্যের বিজ্ঞাপন এবং পণ্য ক্রয়ের ব্যাপারে ভোক্তাকে অনুপ্রাণিত করা যায়।

১৯৭৫ সালে আমেরিকান মার্কেটিং এসোসিয়েশন কটলারকে ‘বিপণন চিন্তার জনক’ পদকে ভূষিত করে। ২০০৫ সালে ফাইনান্স টাইম পত্রিকার জরিপে বিশ্বের প্রসিদ্ধ বাণিজ্য সংক্রান্ত লেখক হিসেবে কটলার চতুর্থ স্থান পান। এছাড়াও ২০১৩ সালে তিনি শেঠ ফাউনডেশন মেডেল পান বাতিক্রমধর্মী বিপণন পলিসির জন্য। বিশ্বের চৌদ্দটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মানসূচক ডিগ্রি লাভ করেছেন।

ওয়ার্ল্ড মার্কেটিং সামিটের প্রতিষ্ঠাতা কটলার যেখানে প্রতি বছরের কনফারেন্সে মানব এবং জীবন উন্নয়নের বিষয়গুলোকে নিয়ে কাজ করা হয়। এছাড়াও তিনি ইন্দোনেশিয়ার বালিতে ‘মার্কেটিং জাদুঘর’ প্রতিষ্ঠা করেছেন।

সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×