
জানি, তৃষ্ণার্ত হয়ে আছো তুমি,
এক পেয়ালা সুধার জন্য অধীর হয়ে আছো তুমি,
তবে সেবন করো আমায়।
আমার চোখের শীতলতা যদি তোমার তৃষ্ণা মেটায়
অথবা আমার চাহনি যদি তোমায় শিহরিত করে
কিংবা আমার স্পর্শ যদি তোমায় পুলকিত করে
তবে সেবন করো আমায়।
সাপের মত বিষধর হতে পারি আমি,
করতে পারি দংশন।
বাঘের মত হিংস্র হতে পারি
করতে পারি ভক্ষণ।
তবে...
পানির রূপেই বিদ্যমান থাকি আমি।
শুধু তোমার কথা ভেবে।
তবে সেবন করো আমায়।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



