
আজ আমি রঙে রাঙাবো নিজেকে,
আজ আমি মেলবো ডানা।
আজ আকাশ দেখবো আমি,
মেঘকে ছুঁয়ে চুমে দিবো।
আজ কোন বাঁধাই আর বাঁধা নয়,
কোন দুঃখ ছোঁয়ার অবকাশ নেই আর।
রংধনুর সাত রঙ মেখেছি আজ।
রঙের দেয়ালে আবিষ্ট আমি।
কালো দুঃখগুলো আর ভিড়ে না আমার পানে,
সুখের সাদা ছোঁয়াও পাইনা আমি।
রঙের ভিড়ে কালো দুঃখগুলো আর আসেনা ঠিকি,
তবে সাদা সুখও আসেনা আর।
রঙিন মানুষ আর রঙিন কর্মের মাঝে আমাতে নেই আর আমি।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



