somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউ- Always ( ভালবাসা খুঁজে পায় ঠিকানা)

১০ ই জুন, ২০১৬ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কিছুদিন আগে বলিউডের একটা মুভির ট্রেলার দেখেছিলাম, Do Lafzo Ki Kahani । বরাবরই রোম্যান্টিক ঘরানার ছবি ভালো লাগে বলে অপেক্ষায় ছিলাম ছবিটির জন্য। কিন্তু ছবি মুক্তির আগেই কোরিয়ান রোম্যান্টিক মুভির লিস্ট ঘাঁটাঘাটি করতে গিয়ে পেলাম Always শিরোনামের মুভিটা। ট্রেলার দেখেই বুঝলাম এই ছবিটি থেকেই Do Lafzo Ki Kahani ছবিটি নকল করেছে। হুবহু নকল করা সত্ত্বেও যদিও বলিউড অহরহ Inspired ট্যাগ লাগিয়ে দেয় তাদের সব নকল ছবিতে। যাই হোক, বলিউডের মুভিটা দেখার চিন্তা বাদ দিয়ে দেখতে বসে গেলাম Always মুভিটা।

সাউথ কোরিয়ার এই মুভিটি মুক্তি পায় ২০১১ সালের ২০ অক্টোবর। ১০৬ মিনিট ব্যাপ্তি ছবিটির কাহিনী আবর্তিত হয় চিওল-মিন নামের একজন প্রাক্তন বক্সারকে ঘিরে যে কিনা কোন এক ঘটনার পরিপ্রেক্ষিতে চার বছর তিন মাস জেল খাটার পর স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং নানা ধরণের সৎ কাজে নিজেকে নিয়োজিত করে উপার্জনের পথ বেছে নেয়। এভাবেই সে নাইট শিফটের এক পার্কিং দেখাশোনার কাজ পেয়ে যায় পার্টটাইম হিসেবে, আর থাকার জন্য তাকে একটি ছোট রুম দেওয়া হয় যেখানে একটি ছোট টিভিও ছিল। এই পার্কিং-এই আগে একজন বৃদ্ধ দায়িত্ব পালন করতো। আর এই বৃদ্ধর সাথে গল্প করতে এবং টিভি সিরিজ দেখতে প্রতিদিন আসতো জাং-হুয়া নামের এক অন্ধ মেয়ে যে কিনা একাধারে এতিমও। বৃদ্ধর অনুপস্থিতিতে জাং-হুয়া চিওল-মিনের সাথেই নিয়মিত টিভি সিরিজ দেখতে থাকে। আর এভাবেই টিভি দেখা আর ঘোরাফেরার মাধ্যমের প্রেম হয় তাদের ভেতর। সেই সাথে চিওল-মিন বক্সিঙের অনুশীলনও শুরু করে আবার। এক সময় চাওল-মিন চায় জাং-হুয়ার চোখ ঠিক করতে, যেহেতু জাং-হুয়া জন্ম থেকে অন্ধ ছিল না। কিন্তু অপারেশনের এত্ত টাকা জোগাড় করতে গিয়ে চাওল-মিনকে অন্য এক পথে পা বাড়াতে হয়। এদিকে জাং-হুয়ার চোখ ঠিক হয়ে যায় কিন্তু চাওল-মিনকে সে আর খুঁজে পায় না। সময়ও পেরিয়ে যায়। তারপর? এরপরের গল্পটুকু জানতে হলে দেখতে হবে Always মুভিটির শেষ অব্দি।

অসাধারণ এই ছবিটি পরিচালনা করেছেন সং লিগন। পরিচালকের Flower Island, Forest of Time, Feathers in the Wind, Spider Forest, Dance of Time প্রভৃতি ছবিগুলো ইতোমধ্যেই বিশ্ব জোড়া সমাদৃত। এছাড়া কিছু স্বল্পদৈর্ঘ্য ছবিও নির্মাণ করেছেন পরিচালক। San Francisco International Film Festival, Cannes Film Festival, Pusan International Film Festival, Melbourne International Film Festival এর মত আন্তর্জাতিক আসরে একাধিক বার পুরস্কার পেয়েছেন।

চাওল-মিন এবং জাং-হুয়া চরিত্রে অভিনয় করা সু জি-সাব এবং হান হু-জুর অভিনয় অসাধারণ লেগেছে। বলা বাহুল্য, এই ছবির কল্যাণে অভিনেতা সু জি-সাব ১৯তম কোরিয়ান কালচার এবং এন্টারটেইনমেন্ট এ্যাওয়ার্ড এবং অভিনেত্রী হান হু-জু CETV Asia’s Top Ten Popular Award এর আসরে হালু স্টার প্রাইজ পায়। ছবির পার্শ্ব চরিত্রগুলোর অভিনয়ও নিরাশ করেনি।

তবে ছবির চিত্রগ্রহণের কাজে আরও যত্নশীল হওয়া দরকার ছিল বোধ করি। সেই সাথে সঙ্গীতায়জনেও আরও নজর দিলে ভালো হত।

অনবদ্য ছবিটির কাহিনীকার জাং-হুন সাং। তবে চিত্রনাট্যের কাজ করেছেন পরিচালক সং লিগন স্বয়ং।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৬ রাত ১০:৩৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×