
উপকরণ- মাঝারি সাইজের কাঁচকলা ৩ টা, পেঁয়াজ কুঁচি ১ কাপ, কাঁচামরিচ কুঁচি ১ টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, গরম মশলা গুঁড়া এক চিমটি, লবণ-পরিমাণ মত, তেল- ভাজার জন্য।
প্রণালী- প্রথমে খোসা সহ কাঁচকলা সেদ্ধ দিন। সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে চটকে নিন। এবার এতে একে একে পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি, আদা বাটা, গরম মশলা গুঁড়া এবং লবণ মিশিয়ে পছন্দ মত আকার করে ডুবো তেলে ভাজুন। বাদামি রঙ হয়ে এলে সসের সাথে গরম গরম পরিবেশন করুন।
২) পুরভরা করল্লা-

উপকরণ- ছোট সাইজের করল্লা ৬ টি, পেঁয়াজ কুঁচি ১ কাপ, মরিচকুঁচি ১ টেবিল চামচ, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ, নারকেল কোরানো ২ দেড় কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ- পরিমাণ মত, গরম মশলা গুঁড়া- এক চিমটি, তেল- ১ কাপ।
প্রণালী- প্রথমে করল্লা গুলোর খাঁজ কাটা খোসা ছাড়িয়ে নিতে হবে। এর পর করল্লার মাঝখান থেকে লম্বালম্বি ভাবে ফেড়ে ভেতরের অংশগুলো বের করে আলাদা করে রাখতে হবে। এবার করল্লা এবং এর খাঁজ কাটা খোসা গুলোতে লবণ ছিটিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে। এবার কুসুম গরম পানিতে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এতে তিতা ভাব চলে যাবে। এবার প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুঁচি, মরিচ কুঁচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া,গরম মশলা দিয়ে ভুনা করুন। এবার এতে নারকেল কোড়া এবং করল্লার ভেতরের অংশ ও খাঁজ কাটা খোসা গুলো দিয়ে ভালো ভাবে নেড়েচেড়ে চুলা বন্ধ করুন। এবার এই উপকরণটাই করল্লার ভেতর পুর হিসেবে দিন। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে করল্লা গুলো ভাজুন হালকা আঁচে। করল্লা সেদ্ধ হয়ে এলে ভাত অথবা পোলাও এর সাথে পরিবেশন করুন।
৩) কাশ্মীরি দম আলু-

উপকরণ- মাঝারি সাইজের আলু ৪ টি, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়ো ২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, তেজপাতা ২ টা, টক দই ১ কাপ, কাজু বাদাম বাটা ১ টেবিল চামচ, তেল দেড় টেবিল চামচ, লবণ- পরিমাণ মত।
প্রণালী- প্রথমে আলু সেদ্ধ দিন। সেদ্ধ হয়ে এলে খোসা ছাড়িয়ে প্রতিটি আলু চার ভাগ করুন। এবার প্যানে তেল দিয়ে এতে একে একে পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়া, তেজ পাতা দিয়ে ভুনা করুন। এবার এতে পানি ঝরানো টক দই এবং কাজু বাদাম বাটা দিয়ে ভালো ভাবে নাড়ুন। মশলা ভালো ভাবে মিশে গেলে এতে আলুগুলো দিয়ে দিন। সামান্য পানি দিয়ে হালকা আঁচে ঢেকে রাখুন ১০ মিনিট। এবার ভালো ভাবে নেড়েচেড়ে চুলা বন্ধ করে দিন। কাশ্মীরি দম আলু ভাত, রুটি, পরোটা কিংবা লুচি যেকোনো আইটেমের সাথেই ভালো লাগবে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



