somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউ - Dear Zindagi ( জীবনকে নতুন ভাবে উপলব্ধি করার গল্প )

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২৫ নভেম্বর বলিউডে মুক্তি পেল Dear Zindagi ছবিটি। ৪৫ কোটি রুপী বাজেটের ছবিটিতে অভিনয় করেছেন আলিয়া ভাট, শাহরুখ খান, কুনাল কাপুর, আলী জাফর প্রমুখ।

১৫০ মিনিট ব্যাপ্তি ছবিটির কাহিনী আবর্তিত হয় কাইরা (আলিয়া ভাট) নামের এক তরুণীকে ঘিরে যে কিনা পেশায় একজন সিনেম্যাটোগ্রাফার। মূলত সিনেমার দৃশ্যায়ন এবং বিজ্ঞাপন নির্মাণের কাজ করে থাকে সে। তবে নিজেই সে একক ভাবে সিনেমা বানাতে ইচ্ছুক কিন্তু যথেষ্ট মেধাবী হওয়া সত্ত্বেও সিনেমা বানাবার স্বপ্ন আর পূরণ হয় না, কারণ হিসেবে প্রযোজকেরা দেখান যে একে তো কাইরার বয়স কম, তার ওপর সে মেয়ে। এমন কি তার বয়ফ্রেন্ড রঘু (কুনাল কাপুর) নিজেই একজন প্রযোজক হওয়া সত্ত্বেও কাইরাকে ছবি নির্মাণের সুযোগ দিতে সাহস পায়না। এদিকে কাহিনীর আবর্তে রঘুর সাথে ব্রেকআপ করে কাইরা। নিজেকে সামলাতে অনেক ঝক্কি পোহাতে হয় তাকে। আবার এদিকে পরিবারের কিছু ব্যাপারের চাপও তাকে নিতে হয়। বাসার মানুষগুলো তার মিডিয়ায় কাজ করা ঠিক পছন্দ করে না, আবার বিয়ের জন্যও পিড়াপীড়ি করতে থাকে। আবার ছেলেবেলায় তার পারিবারিক ঝামেলাগুলোও পরিণত বয়সে তাকে পোড়ায়। এক সময় সে হতাশা থেকে মুক্তি পেতে দ্বারস্থ হয় সাইক্রিয়াটিসট জাহাঙ্গীর খানের (শাহরুখ) কাছে। এরপর কি? কাইরা কি মুক্তি পায় তার হতাশা থেকে? কিভাবে সে জীবনকে নতুন করে উপলব্ধি করতে শেখে? এই সব কিছুর উত্তর জানা যাবে Dear Zindagi ছবিটির শেষ অব্দি দেখার পর।

পরিচালক গৌরি সিনডির দ্বিতীয় ছবি এটি। পরিচালকের প্রথম ছবি ছিল ‘English Vinglish’ যেখানে এক সাধারণ হিন্দু বধূর জীবন এবং তার জেগে ওঠার গল্প দেখতে পাই আমরা। আবার Dear Zindagi ছবিটি বর্তমানের তরুণ সমাজের ভালোবাসা, হতাশা আর পারিবারিক ব্যাপার নিয়ে তুলে ধরা হয়েছে। বোঝাই যায়, পরিচালক ভিন্ন ধারার ছবি নির্মাণ পছন্দ করেন।

ছবিটি কিছুটা ধীর গতির কিন্তু কাহিনী এতোটা মসৃণ ভাবে এগিয়েছে যে ধীর গতিটা ছাপিয়ে গেছে। ছবির সংলাপগুলো মাথায় গেঁথে থাকার মত। বর্তমানের তরুণ তরুণীরা সংলাপের মাঝে নিজেদের খুঁজে পাবে, সেই সাথে খুঁজে পাবে কিভাবে জীবনের হতাশা ভুলে জীবনকে সুন্দর ভাবে নতুন করে সাজাতে হয়।

ছবিতে সকলের অভিনয় ছিল চোখে লেগে থাকার মত। আলিয়া ভাট বরাবরের মত মন প্রাণ ঢেলে অভিনয় করেছেন। শাহরুখ খানের কথা বললে বলতে হয় বিগত কয়েক বছরের তার বড় বাজেটের ছবিগুলোর তুলনায় Dear Zindagi স্বল্প বাজেটের ছবি হলেও এতে শাহরুখের পরিপূর্ণ অভিনয় প্রতিভা পেয়েছি।

ছবিতে আরেকটি উল্লেখ করার মত বিষয় ছিল গানগুলো এবং এর সঙ্গীতায়জন । ছবিতে মোট আটটি গান রয়েছে এবং প্রতিটি গানের লিরিক অসাধারন।

ছবি মুক্তির প্রথম দিনেই বেশ অর্থ উঠিয়ে ফেলেছে বক্স অফিস। হিটের খাতায় নাম লেখাতেও বেশী দেরী নেই। সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে ব্যাপক। এখন ২০১৬ সালের এ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে একাধারে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা মিউজিক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রীর পুরস্কার বাগিয়ে নিলেও অবাক হবার কিছু থাকবে না।

সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৬
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×