somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১৬ সালের সেরা বাংলা মিউজিক ভিডিও : পর্ব- ২

০৯ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের পর্ব : ২০১৬ সালের সেরা বাংলা মিউজিক ভিডিও : পর্ব-০১



২০১৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত নির্মিত সেরা মিউজিক ভিডিও নিয়ে আলোচনার পর এবারের আয়োজন জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত নির্মিত সেরা মিউজিক ভিডিও নিয়ে।

১) লোকাল বাস – গাঙচিলের ব্যানারে নির্মিত ‘লোকাল বাস’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন মমতাজ। সাথে ছিলেন প্রিতম যিনি পূর্বে কুদ্দুস বয়াতিকে নিয়ে গান করে বেশ আলোচনায় আসেন। লোকাল বাস গানটিতে রাপার হিসেবে ছিলেন সাফায়েত। তানিম রহমান অংশুর পরিচালনায় মজার ভিডিওটিতে অভিনয় করেছেন মুমতাহিনা টয়া, সৌমিক আহমেদ এবং অদিত রহমান। হাস্যরসাত্মক গানটির লিরিক লিখেছেন লুতফর হাসান।



২) আগে যদি জানতাম – লাকি আখন্দের অসাধারণ সৃষ্টি ‘আগে যদি জানতাম’ গানটিকে নতুন করে গেয়েছেন সঙ্গীতশিল্পী লিমন। পপকরণ লাইভের ব্যানারে নির্মিত গানটির ভিডিও পরিচালনায় ছিলেন রেদোয়ান রনি। বিরহগাঁথা ভিডিওটিতে অভিনয় করেছেন সাইফুল রাজ এবং লাক্স তারকা নাজিফা তুশি।



৩) তুমিময় হোক সময় – রাকিব হাসান রাহুলের লিরিকে এবং অদিতের সুরে ‘তুমিময় হোক সময়’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন শুভমিতা। তানিম রহমান অংশুর পরিচালনায় ভিডিওতে অভিনয় করেছেন সৌমিক আহমেদ এবং বৃষ্টি ইসলাম।



৪) বেপরোয়া মন – হাবিব ওয়াহিদের গাওয়া ‘বেপরোয়া মন’ গানের ভিডিওতেও ছিলেন শিল্পী নিজে, সাথে ছিলেন মডেল এবং অভিনেত্রী তানজিন তিশা। অসাধারণ গানের এই ভিডিওটি পরিচালনা করেছেন অনন্য মামুন।



৫) আবার এলো যে সন্ধ্যা – ১৯৭৫ সালে লাকি আখন্দের গাওয়া ‘আবার এলো যে সন্ধ্যা’ গানটি নতুন করে গেয়েছেন লিমন। রেদোয়ান রনির পরিচালনায় গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন অগ্নিলা এবং আজাদ।



৬) মন দরিয়া – অদিতের সুর এবং পরিচালনায় ‘মন দরিয়া’ শিরোনামের গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। গান গেয়েছেন দোলা এবং পাপন। তানিম রহমান অংশুর পরিচালনায় মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন এবিএম সুমন এবং স্পরশিয়া।



৭) উড়ে যাই – গাঙচিলের ব্যানারে নির্মিত ‘উড়ে যাই’ গানটিতে কণ্ঠ দিয়েছেন বামি রহমান এবং শেহতাজ মুনিরা হাশেম। মিউজিক ভিডিওটিতে অভিনয়ও করেছেন তারা। তৌফিক আহমেদের কথায় গানটিতে সুর দিয়েছেন শুভ্র এবং অদিত।



৮) ভালো ছেলে – গান ফ্রেন্ডজের মজার লিরিকে মজার একটি গান ‘ভালো ছেলে’। গানের ভিডিওতে অভিনয় করেছেন সৌভিক আহমেদ, তামিম মৃধা এবং শেহতাজ মুনিরা হাশেম।



৯) আমায় ডেকো না – পুরনো দিনের গান ‘আমায় ডেকো না’ গানটি নতুন করে গেয়েছেন লিমন। গানটির ভিডিওতে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকি এবং সৌমিক আহমেদ। ভিডিও পরিচালনায় ছিলেন রেদোয়ান রনি।



১০) বাহুডোরে – ‘বাহুডোরে’ শিরোনামের গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল। ঈগল মিউজিকের ব্যানারে নির্মিত গানের ভিডিওতেও অভিনয় করেছেন শিল্পী নিজে, সাথে ছিলেন মডেল বৃষ্টি ইসলাম।


সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×