somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১৬ সালের সেরা বাংলা শর্ট ফিল্মস : পর্ব- ২

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের পর্ব- ২০১৬ সালের সেরা বাংলা শর্ট ফিল্মস : পর্ব - ০১



২০১৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত নির্মিত সেরা শর্ট ফিল্মস নিয়ে আলোচনার পর এবারের আয়োজন আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত নির্মিত শর্ট ফিল্মস নিয়ে।

১) মায়া – বছরের প্রথমার্ধে ‘মোমেন্টস’ নামের একটি শর্ট ফিল্ম বানিয়ে আলোচনায় আসেন ভিকি জাহিদ। তারই ধারাবাহিকতায় টাইগার মিডিয়ার ব্যানারে নির্মাণ করেন ‘মায়া’ নামের শর্ট ফিল্মটি। একটি শারীরিক প্রতিবন্ধী মেয়ে, তার প্রেম এবং পরিনতিকে ঘিরেই ছবির কাহিনী। ৩৩ মিনিট ব্যাপ্তি ছবিটিতে অভিনয় করেছেন এ সময়ের হার্টথ্রব জোভান এবং নাদিয়া। সুন্দর কাহিনী এবং দৃশ্যায়নের সাথে সাথে অসাধারণ ছিল ছবির গানগুলোও।



২) বখাটে – টাইগার মিডিয়ার ব্যানারে নির্মিত ১৫ মিনিট ব্যাপ্তি ‘বখাটে’ নামের ছবিটি পরিচালনা করেছেন সরোজ দেব। ছবিটির কাহিনীকারও পরিচালক নিজেই। এলাকার এক বখাটের প্রেমকে ঘিরে এগিয়েছে ছবির কাহিনী। অসাধারণ এই ছবিটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ এবং মুমতাহিনা টয়া। ‘চলনা সুজন’ শিরোনামের সুন্দর একটি গানও রয়েছে ছবিটিতে।



৩) দেয়াল – মুক্তিযুদ্ধের প্রাক্কালে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছোট্ট এক কাহিনী নিয়ে ২৬ মিনিট ব্যাপ্তি ‘দেয়াল’ ছবির গল্প। ছবিটি পরিচালনা করেছেন ভিকি জাহিদ। গল্প এবং সংলাপের নেপথ্যেও ছিলেন পরিচালক নিজেই। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং সাফা কবির। ছবির সংগীতায়জনও ছিল অসাধারন।



৪) অবিশ্বাস- ভিকি জাহিদের পরিচালনায় ‘অবিশ্বাস’ ছবিটিতে অভিনয় করেছেন স্পর্শীয়া এবং শামীম হাসান সরকার। ৫ মিনিট দৈর্ঘ্যের এ ছবির কাহিনী এক গৃহবধূ এবং তার পরকীয়া নিয়ে।



৫) অপেক্ষা – হতদরিদ্র নামের প্রোডাকশন থেকে নির্মিত ‘অপেক্ষা’ নামের ছবিটি পরিচালনা করেছেন হায়াত মাহমুদ রাহাত। প্রেমিকা ফিরে আসার অপেক্ষায় থাকা এক প্রেমিকের গল্প নিয়ে নির্মিত ৫ মিনিট ব্যাপ্তি ছবিটিতে অভিনয় করেছে অমিত, সোনিয়া, অপূর্ব এবং সিয়াম।



৬) টিল দ্যা এন্ড – আপেল আহমেদের গল্পে ‘টিল দ্যা এন্ড’ ছবিটি পরিচালনা করেছেন পার্থ ফলিয়া। ফিল্ম ষ্ট্রীট প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবিটির কাহিনী একটি প্রেমিক জুটিকে ঘিরে যেখানে দেখা যায় প্রেমিকা তার মানসিক রোগের দরুণ সৃতিশক্তি হারিয়ে ফেলে এবং প্রেমিকটি তাকে আবার নতুন করে প্রেমের টানে ধাবিত করে। ১২ মিনিট ব্যাপ্তি ছবিটিতে অভিনয় করেছেন আপেল আহমেদ এবং আফরোজ রিমু।



৭) হিয়া – ওয়ান্ডার অব দ্যা ফ্রেমের ব্যানারে নির্মিত ‘হিয়া’ শিরোনামের ছবিটি দুটি জুটির তুলনামূলক অবস্থান থেকে তুলে ধরা হয়েছে যাদের মধ্যে একটি হতদরিদ্র এবং আরেকটি উচ্চবিত্ত পরিবারের ভালোবাসার আপেক্ষিক বিষয় তুলে ধরা হয়েছে। ১৭ মিনিট ব্যাপ্তি ছবিটি পরিচালনা করেছেন মাহবুব মোরশেদ রিফাত এবং আবদুল্লাহ আল নোমান।



৮) সিম কার্ড – ফারহান শাহরিয়ার প্রিয়মের পরিচালনায় ‘সিম কার্ড’ ছবির কাহিনী এক প্রেমিক জুটি এবং তাদের ব্রেক আপ নিয়ে। ২০ মিনিট দৈর্ঘ্যের ছবিটি নির্মিত হয়েছে রেড কলার এন্টারটেইনমেন্টের ব্যানার থেকে।



৯) লাভ গেইম – ১৩ মিনিট দৈর্ঘ্যের ‘লাভ গেইম’ ছবিটি পরিচালনা করেছেন শতাব্দী জাহিদ। বিবাহ পরবর্তী জীবনের পরকীয়া এবং প্রেম নিয়ে গেইম খেলা নিয়েই এই ছবির কাহিনী।



১০) আমি – মাহি আল রশিদের পরিচালনায় ‘আমি’ ছবিটির কাহিনী এক কিশোরকে ঘিরে যে কিনা তার পছন্দের মানুষটির সাথে নিজেকে কল্পনা করে। ৮ মিনিট দৈর্ঘ্যের ‘আমি’ পরিচালকের প্রথম ছবি।

সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:১২
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×